somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

‘ঘুষ’ নেয়া অবৈধ নয়: অর্থমন্ত্রী , দয়া করে বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করুণ । শিশুরাও কিছু শিখে বড় হোক

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুষ’ নেয়া অবৈধ নয়: বলেছেন আমাদের অর্থমন্ত্রী । কোন নরকের দিকে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ ? পুরো প্রশাসন এখন ধ্বংস হয়ে যাবে । অফিসের গলিতে গলিতে ঘুষ খোরেরা এখন বুক ফুলিয়ে চিড়া মুড়ির মতো ঘুষ খাবে । ফাইলের পর ফাইল জমা হবে । । ফেসবুকে ঘুষখোরদের গ্রুপ হবে - ঘুষ খান কাজের গতি বাড়ায় । বাড়ি বানান । কেউ পোষ্ট দেবে ,"আমরা ঘুষ খাই তাই তো কাজে গতি পাই " । এগিয়ে যাবে বাংলাদেশ ।

আমার একটি ঘটনার কথা বলি । আমি তখন স্কুলে পড়ি । আমাদের সঙ্গে একটি মেয়ে পড়ত এখন তার নাম ভুলে গেছি । ওর বাবা, আমার বাবা একই অফিসে চাকরী করতো । এজিবি অফিস । মেয়েটির বাবা হঠাৎ কঠিন অসুস্থ হয়ে যাওয়ার আর অফিসে যোগ দিতে পারেনি । পরে এক সময় তিনি স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয় । কিন্তু অবসরে গিয়েও কোন ফায়দা হয়নি । এতো বছর সার্ভিস করার ফলে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তার কিছুই আদায় করতে পারেননি নিজ অফিস থেকে । যেখানেই, যার কাছেই গিয়েছেন - সেই দাবী করেছে মোটা অংকের টাকা । অথবা পেনশনের অর্ধেকটা । ওনার চিকিৎসার পেছনে পুরো সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল । ঘুষ দেবার মতো সামর্থ্য তাদের ছিল না । পুরো পরিবারটি পথে বসে গিয়েছিল । বড় দুটো ভাই লেখা পড়া বন্ধ করে দিয়ে কাজে লেগে গিয়েছিল । আমার ক্লাসের মেয়েটা আর ওর ছোট বোন কোন রকম লেখা পড়া চালিয়ে যাচ্ছিল ।

কথা প্রসঙ্গে মেয়েটির বাবাও এজিবি অফিসে চাকরি করত শুনে আমি ওকে এটা ওটা জিজ্ঞাসা করার এক পর্যায় পুরো ঘটনাটি জানতে পারি । পরে ওদের অর্থনৈতিক অবস্থার কথা জানতে পেরে - আমার আব্বাকে সব খুলে বললাম । আব্বা ও বাবাকে ওনার সঙ্গে দেখা করতে বললেন । ভদ্রলোক এতোই অসুস্থ ছিলেন যে, দেখা করতে পারেননি । তিনি তার স্ত্রী কে মেয়ের সঙ্গে আমাদের বাসায় পাঠালেন । ভদ্র মহিলা এসে অনেক কান্না কাটি করলেন । আব্বা পরের দিনই ওনাকে কাগজ পত্র নিয়ে অফিসে যেতে বললেন । বিশ্বাস করবেন না । মাত্র এক মাসের মধ্যেই । পরিবারটির মুখে হাসি ফুটে ছিল । ভদ্রলোক পেনশনের টাকাসহ যে কয়দিন কাজে যোগ দিতে পারেন নি সে কয় মাসের বেতন বাতা ও পেয়ে গিয়েছিলেন । এতে ওনার খরচ হয়েছিল কষ্ট করে অফিসের যাবার জন্য বাস ভাড়া । আমার বাবা নিজে দাড়িয়ে থেকে সব ডিপার্টমেন্ট থেকে বড় বড় ঘুষ খোরদের কবল থেকে ওনার ফাইল বের করে এনেছিলেন । পরিবারটি যে তখন কি খুশি হয়েছিল তা না দেখলে বিশ্বাস হবার নয় । বাবার কর্মের গর্বে সেদিন আমার বুক উচু হয়ে গিয়েছিল । স্যালুট বাবা তোমাকে ।

যেখানে ঘুষ দিতে না পারার জন্য একটি পুরো পরিবার ধ্বংস হয়ে যায় । সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এ কি শোনালেন ? উনি কাদের মুখের অন্ন কেড়ে নিয়ে কাদের মুখে পোলাও, মাংস দিতে চাইছেন ? উনি কি হুশে আছেন ? এর আগে তিনি হল-মার্ক দুনীতি নিয়ে মন্তব্য করেছিলেন, এটা এমন কোন বড় দুনীতি নয় । শেয়ার বাজার নিয়ে বলেছেন , দুর্নীতিবাজদের হাত অনেক লম্বা । তারা নাকি অনেক শক্তি শালি । উনি কাদের শক্তি যোগাচ্ছেন ? কাদের হয়ে কাজ করছেন ? বাজারের উপর ওনার বা সরকারের কোন নিয়ন্ত্রণ নেই । যে যার ইচ্ছে মতো দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছে । জনগণকে চুষে চুষে শেষ করে দিচ্ছি আর আর উনি এখন বলছেন, ঘুষ’ নেয়া অবৈধ নয় । উনি জনগণের অর্থমন্ত্রী নন, উনি হচ্ছেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের অর্থমন্ত্রী । এ কথাটা বলে উনি ব্যবসায়ী এবং ঘুষখোরদের মধ্যে একটি সেতু বন্ধন করে দিলেন । এখন সবাই বুক ফুলিয়ে ঘুষ খাবে । ধন্যবাদ অর্থমন্ত্রী আপনাকে । আপনার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে । দয়া করে বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করুণ । শিশুরাও কিছু শিখে বড় হোক, যেন বড় হয়ে আপনার মতো হতে পারে ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×