মানুষগুলো আর মানুষ নেই, ওরা হিংস্র, ওরা মানব শরীরের আড়ালে এক একটি পশু । ধমের দোহাই দিয়ে,স্রষ্টার দোহাই দিয়ে ওরা নির্বিচারে মানুষ কোপায় । আর কতো লিখব ? আর কতো সভা সমাবেশ হবে ? আর কতো অসহায়ের মতো আত্মসমর্পণ করে বসে থাকবো । বলবো এই যে আমি, আমরা রাস্তায় হাঁটছি চলছি । বাজার সদাই করছি, অফিসে যাচ্ছি আসো, আমাদের কোপাও । রক্তাক্ত করো । থেঁতলে কিমা বানাও । তোমাদের খোদা, তোমাদের স্রষ্টা তাতেই খুশি হবে । বেহেস্তে যাবে তাহলে । তোমাদের কোরআনে তো এভাবেই হত্যা কথা বলা আছে , তাই না ? এভাবে মানুষ না কোপালে তোমাদের ভেতরের কোরআনের আয়াত শুদ্ধ হবে না । তোমাদের সালাত কবুল হবে না । স্রষ্টা তো তোমাদের এভাবে হত্যার অনুমতি দিয়েছে । স্রষ্টা তোমাদের সঙ্গে সলাপরামর্শ করে তোমাদের নিশ্চয় এভাবে মানুষ কোপানোর হুকুম দিয়েছেন । রসুল ( স: ) নিশ্চয় তোমাদের এই শিক্ষা ই তো দিয়েছে ? তা না হলে তোমরা এভাবে মানুষ কোপাও কি করে ? কি করে তোমরা ঝাঁপিয়ে পর নিরস্ত্র মানুষের উপর । এক বারের জন্যও কি স্রষ্টার কথা মনে পরে না ? মনে হয় না, বিষয়টা তার তার উপর ই ছেড়ে দেই । দেখি তিনি কি করেন ? নাকি তার উপর আস্থা রাখার মতো সময়ও তোমাদের নাই । ছি, কি নীচ তোমরা ?
ধম তো শুধু তোমাদের । তোমাদের বাবা দাদারা জন্ম দিয়েছে ধর্মের ? এটা তোমাদের বাপ দাদাদের সম্পত্তি । তাই তোমাদেরকেই তা বাঁচিয়ে রাখতে হবে । তা না হলে মুছে যাবে তা মানুষের মন থেকে । পনেরো শত বছর যাবত তো তোমরাই তা টিকিয়ে রেখেছ । কোরআনের পাতায় পাতায় তোমরাই তো আদম থেকে মুহাম্মদের সব ঘটনা লিখে রেখেছ, তাই না ? এক ঈশ্বরের উপর আস্থা নেই তোমাদের , কেউ ধর্মের খেলাপ করলে তাকে বা তাদের হালাল করে ফেলতে হবে । শেষ করে দিতে হবে । কোপাতে হবে । তোমরাই যদি সব করো তা হলে ঈশ্বর কি করবে ? মুসার সময় তো তিনি মাথার উপর পাড়ার তুলে ধরেছেন । ঈসার সময় মরা মানুষ জীবিত করেছেন । মহামারি দিয়েছে । পাখি দিয়ে যুদ্ধ করিয়েছেন । সমকামিতার অপরাধে জাতিকে ধ্বংস করে দিয়েছে । নূহুর সময় বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে । এখন কি স্রষ্টা অক্ষম হয়ে গিয়েছেন ? নাকি তোমরা আইয়েমে জাহিলিয়া যুগের দিকে এগিয়ে যাচ্ছ । এভাবে কোটি বছর কাটালেও তোমরা স্রষ্টার তরফ থেকে কোন নির্দেশন পাবে না । পেতে পারো না । তিনি সাড়া দেবেন না । পিতার কাঁধে সন্তানের লাশ তুলে দিয়ে কোন স্রষ্টার সন্তুষ্টি আর কোন বেহেস্তে তোমরা যেতে চাও ?
খোদার শক্তি কমে নি । কমার কথাও না, শুধু তোমরা আরও মূর্খ হয়েছ । যেখানে খোদা বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না । সেখানে তোমরা মানুষ কোপাও । কি জঘন্য তোমাদের জ্ঞান । তোমাদের কোন জাহান্নামে জায়গা হবে ? কতো নিকৃষ্ট প্রাণী তোমরা । বুকে কোরআন নিয়ে মানুষ হত্যা করো । কই মুহাম্মদ তো তা করেনি । সারা শরীর রক্তে জর্জরিত হলেও অভিশাপ পর্যন্ত দেন নি । আর সেই নবীর উম্মত হয়ে তোমরা মানুষ কোপাও ।
তোমাদের চোখের সামনে ফকিরা পুলে বসে এক ভণ্ড নবীকে উলঙ্গ স্বপ্ন দেখার কথা বলে , নবীর কন্যাকে নিজের বিবি বলে কই তোমাদের তাতে লাগে না বুঝি । তোমরা তা দেখো না বুঝি । পারো নির অস্ত্র মানুষ কোপাতে । ছি : কি জঘন্য তোমাদের শিক্ষা। কি জঘন্য তোমাদের শিক্ষকেরা । যারা কিনা তোমাদের সকল জাহানের শিক্ষকের শিক্ষা থেকে তোমাদের বহু দূরে নিয়ে গিয়েছে । লেখাটি পড়ে যদি তোমাদের আমাকে হত্যার ইচ্ছে জাগে তা হলে আসো আমাকে ও কোপাও । তাতে আমি বেহেস্ত পাবো তোমরা যাবে নিশ্চিত জাহান্নামে ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



