আমার ব্লগে অনেকেই প্রশ্ন করেছে আমি কোন ধর্ম অনুসরণ করি । আমি তাদের বলছি । আমি সেই ধর্মের অনুসরণ করি যে ধর্ম আমার বিবেকে জাগ্রত করেছে । মানুষকে ভাল বাসতে শিখিয়েছে । হিংসা বিধেয় ভুলে যেতে বলেছে । উশৃঙ্খল জীবন যাপন করতে নিষেধ করেছে । নারীকে পণ্য বা নারীকে নির্যাতন করতে নিষেধ করেছে । মানুষের অধিকার নিশ্চিত করেছে । নর হত্যা মহাপাপ ঘোষুন করেছে ।
শিশুদের অধিকার নিশ্চিত করেছে । অধীনস্থদের অধিকার, প্রতিবেশীদের হক, পিতা মাতার হক নিশ্চিত করেছে । এসব করেছে আমার স্রষ্টা । আমি এগুলো শুধু পড়ি ই না বিশ্বাস করি এবং পালন করি ।
তাই আমার আর তোমাদের ধর্মের খোলসটা এক হলেও সেটা এক ধম নয় । আমার আর তোমাদের আল্লাহ ও তাই এক নয় , যদি হতো তা হলে এদেশে একটা ও হত্যা বা খুন হতো না । কোন সন্তান পিতা হারা হতো না , স্বামী হারা হতো না , মায়ের বুক খালি হতো না । কেউ না খেয়ে থাকতো না । কেউ প্রতিবেশির হক আদায় না করে হজে গিয়ে খোদাকে পাওয়ার চেষ্টা করতো না । আশা করি জ্ঞানীদের বুঝতে বাকি নেই আমি কোন ধর্মের অনুসরন করি ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




