somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

পেটের ভেতর কখনো গজ, কখনো বাচ্চা আবার কখনো কাচি বলি হচ্ছে কি এসব ?

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেশ কয়েক দিন আগে ফেসবুকের দেখলাম, অপারেশন থিয়েটারে রক্তাত্ব রোগীর টেবিলে রেখে সেলফি তুলছেন এক দল চিকিৎসক । ছবিটা মনের ভেতর গেঁথে আছে। নানা ভাবে ছবিটি নিয়ে ভাবছি । ভাবছি চিকিৎসকেরাও তো মানুষ তাদের ও তো জীবন আছে । আনন্দ,কান্না সুখ, দু:খ আছে । তাই ছবিটি নিয়ে কিছু না বলাই ভাল। আমি যেমন আইটি প্রফেশনে আছি । ভাল একটি র্সাভার পেলে বা জটিল কোন নেটওয়ার্কের প্যাচ পেলে সেটার সাথে সেলফি তুলে রাখতে ইচ্ছে করে । চিকিৎসকেরাও তাদের সেবা দেওয়ার মুহূর্তের ছবি তুলে রাখতেই পারেন ।
গতকাল নিউজে পড়লাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি)তে মায়ের পেটে গজ রেখেই অপারেশন শেষ করে রোগীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন চিকিৎসক । যার ফলে দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরে এসেছেন সেই ভুক্ত ভুগি মা । বারবার সেই চিকিৎসকের শরণাপন্ন হলেও উল্টো দূর ব্যবহার ছাড়া কিছুই মেলেনি । পেটে অসহ্য ব্যথা আর পচন নিয়ে তার চেম্বারে দেখা করলেও রুগী ও তারা স্বামীকে অপমান করে বের করে দিয়েছেন সেই মহিলা চিকিৎসক। তার ভেতর কোন অপরাধ বোধ কাজ করেনি ।
আজ আবার পড়লাম কুমিল্লার একটি হাসপাতালে পেটে বাচ্চা রেখেই অপারেশন শেষ করেছেন আরেক চিকিৎসক । কখনো গজ, কখনো বাচ্চা আবার কখনো কাচি বলি হচ্ছে কি এসব? কি করছেন আপনারা ? এর নাম কি সেবা ? এটা কোন ধরনের সেবার নাম ? কেন কুলশিত করছেন এই মহান পেশাকে ? ভুল মানুষেরই হয়, ভুল হতেই পারে । কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার পরিবর্তে নিজেদের ভুল ঢাকতে পরবর্তীতে এই রোগীদের সাথে আপনারা যে নির্মম আচরণ করছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না । কোন সন্দেহ নাই আপনারা (চিকিৎসকেরা) আছেন বলেই আমরা সুস্থ থাকি । বিপদে আপদে চোখ বন্ধ করে আপনাদের দ্বারস্থ হই । যদিও আপনারা ফ্রিতে কিছুই করেন না । করতে বলিও না । জনগণের টাকায় চিকিৎসক হয়ে যদি নিজের কর্তব্য কর্মটি যথাযথ ভাবে পালন করতে না পারেন তা হলে দয়া করে এই পেশা ছেড়ে দিয়ে অন্য কিছু করেন । এই পেশা আপনাদের মতো ধান্ধা বাজদের জন্য নয় । অনেক চিকিৎসক আছেন যাদের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে । আবার কিছু চিকিৎসক আছেন যাদেরকে কসাই এর সঙ্গে তুলনা করা হয় । তাদের উদ্দেশ্য বলতে হচ্ছে, ওহে নিমোকহারাম কসাইগন এবার তো চিকিৎসক হ । কেননা চিকিৎসকের কাছ থেকে ভাল ব্যবহার পাওয়া রোগীর অধিকার । করুনা নয় ভালবাসা দিন । চিকিৎসক হিসাবে মানুষের পাশে দাড়ান । আর তা না হলে পেশা পরিবর্তণ করুন ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×