‘ এখন অনেক লোক আছেন যারা মাদরাসা সনদধারী, কিন্তু তাদের মধ্যে এলেম, আমল কোনোটাই নেই। তারা হয়ে পড়েছেন দুনিয়াপন্থী আলেমের পোশাক পরিহিত কিছু লোক। এসব আলেম নামধারী লোক সরকার থেকে কিছু অর্থকড়ি পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত। সরকারী অর্থ পেলে এরা মাদরাসাগুলোকে ইসলামবিবর্জিত বিদ্যালয়ে রূপান্তর করতেও পিছপা হবে না। এ ধরনের আলেমের লেবাসে দুনিয়াপন্থী লোকদেরকে সরকারি আলেম বলেই মানুষ চেনে। এদের থেকে দ্বীনশিক্ষা আশা করা যায় না। লোকদের কাছে জীবনের আলো ছড়ানোর সেই ক্ষমতাও এদের নেই। এ সব লোকই কওমি মাদরাসাগুলোর সংস্কার চায়, সেখানে যা শিক্ষা দেয়া হচ্ছে সেগুলোতে সরকারি নিয়ন্ত্রণ চান। এদের উদ্দেশ্য হলো পাওয়ার বা ক্ষমতার কাছাকাছি থাকা এবং যে সংযোগের মাধ্যমে সরকারের দেওয়া খুদকুঁড়ো খাওয়া’
‘হঠাৎ করে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি কেন প্রয়োজন হয়ে পড়ল? সনদের স্বীকৃতির পেছনে সরকারের কোনো শুভ উদ্দেশ্য আছে বলে জনগণ মনে করে না। ওই সনদের স্বীকৃতির মাধ্যমে একদিন দেখা যাবে কওমি মাদরাসা আর কওমি মাদরাসা নেই, সেগুলো হয়ে পড়েছে সরকার কর্তৃক রচিত সিলেবাস অনুসরণ করে পাঠদানের কথিত ইসলামি স্কুল। সরকার দ্বীন শিক্ষাকে প্রকৃত দ্বীনি অবস্থায় থাকতে দেবে এটা কেউই বিশ্বাস করে না।
আগে সরকারি মাদরাসাগুলোতে কিছুটা হলেও দ্বীনি শিক্ষা দেয়া হতো। কিন্তু আধুনিকীকরণের নামে সেগুলোতে সিলেবাসের এমনভাবে পুনর্বিন্যাস করা হলো, যার ফলে এখন অন্য বিদ্যা শিক্ষা দেয়া হলেও কুরআন-হাদিসের শিক্ষা অনেকটা পেছনে চলে গেছে। কোনো সরকারি মাদরাসা থেকে বর্তমানে আলেমে দ্বীন তৈরি হয় এটা কেউ বিশ্বাস করে না। ওই সব মাদরাসার শিক্ষকের মধ্যে আলেমের চিহ্ন অতি সামান্যই আছে। তারা হয়ে পড়েছে সরকার থেকে আরো বাড়তি কিছু আর্থিক সুবিধা কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারে সদা উদগ্রীব কিছু দুনিয়াপন্থী লোক।
কিন্তু দেশের জনগণের বিরাট একটা অংশ চায় এমন আলেমে দ্বীন, যারা নিঃস্বার্থভাবে জনগণকে কুরআনের পথে ডাকবে এবং নিজেরা দ্বীনের ওপর পূর্ণাঙ্গভাবে স্থির থাকবে। এসব আলেম হবেন আধ্যাত্মিকতার মূর্তপ্রতীক। এদের কাছে লোকজন এলে শুধু আলোই পাবেন।’
আমাদের ছোটকালে অনেক বিখ্যাত আলেমে দ্বীনের কথা আমরা শুনেছিলাম। তাদের মধ্যে অন্যতম ছিলেন কিশোরগঞ্জের মাওলানা আতহার আলী, ফরিদপুরের সামছুল হক ফরিদপুরী, চট্টগ্রামের মাওলানা সিদ্দিক আহমেদ আজাদ। পরে যাদের কথা শুনে এসেছি তারা হলেন, বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মরহুম ওবায়দুল হক, মরহুম মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর, মরহুম মাওলানা আমিনুল ইসলাম, মরহুম মুফতি ফজলুল হক আমিনী, শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক।
‘ আমার জানা মতে, এরা সবাই কওমি মাদরাসা থেকে শিক্ষাপ্রাপ্ত। সরকারি মাদরাসাগুলো থেকে বড় আলেম তৈরি হয়েছে এমন উদাহরণ খুবই কম। অন্য দিক হলো, সরকারি স্বীকৃতির সাথে সরকারি অর্থের সংযোগ থাকবে। আর সরকারি অর্থ যেখানেই গেছে সেখানেই দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ওই সব প্রতিষ্ঠান বেএলমি ও বেআমলিদের নিয়ন্ত্রণে চলে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




