somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভটিজিং- সমাধানে ইসলামের নির্দেশনা

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভটিজিং একটি
সামাজিক ব্যাধি
ও জাতীয় কলঙ্ক।
আমাদের সমাজে
এখন তা ভয়াবহ
রূপ ধারণ করেছে।
সকলেই নিজ নিজ
দৃষ্টিভঙ্গি থেকে
এর প্রতিকার
নিয়ে ভাবছেন।
আইন হচ্ছে,
শাস্তি হচ্ছে,
মিছিল-
মানববন্ধন
হচ্ছে।
পত্রিকাগুলোতে
কলাম, ফিচার
লেখা হচ্ছে, টিভি
প্রতিবেদন হচ্ছে।
সকলেই চান
জাতিকে এই
কলঙ্ক থেকে
মুক্ত করতে।
আগেই বলেছি,
সকলে নিজ নিজ
দৃষ্টি থেকে এর
প্রতিকারের কথা
ভাবছেন। কেউ
একটি মত পেশ
করছেন, অন্যজন
তা খন্ডন করে
আরেকটি পথ
বাতলাচ্ছেন।
এসকল মতামতের
সাথে আমি আমার
কোনো মত যোগ
করতে চাই না।
কারণ মানুষ
দুর্বল, তার চিন্তা
-ভাবনা পরিবেশ ও
পারিপার্শ্বিকতা
দ্বারা প্রভাবিত।
ফলে তার চিন্তা-
ভাবনাও দুর্বল ও
অসম্পূর্ণ। তাই
স্রষ্টার দেয়া
সমাধান তুলে
ধরাই আমার এ
প্রবন্ধের
উদ্দেশ্য। তিনিই
তো সৃষ্টি
করেছেন নারী ও
পুরুষ। তাদেরকে
দিয়েছেন ভালো ও
মন্দ স্বভাব।
সুতরাং তাঁর নিকট
থেকেই
নির্দেশনা নিতে
হবে; ভালো
স্বভাবকে
কীভাবে কাজে
লাগানো যায় এবং
মন্দ স্বভাব
থেকে কীভাবে
বেঁচে থাকা যায়।
আর তার কাছ
থেকেই জানা
দরকার কোন্
রোগের নিরাময়
কিসে। কীভাবে
আমরা বাঁচতে
পারব ইভটিজিং
এবং এ জাতীয়
সামাজিক
অবক্ষয় থেকে।
ইসলাম নারীর
মর্যাদা ও
নিরাপত্তার সকল
ব্যবস্থা গ্রহণ
করেছে
ইসলাম নারীর
মর্যাদা ও
নিরাপত্তার সকল
ব্যবস্থা গ্রহণ
করেছে এবং এ
জাতীয় সমস্যার
সমাধানে আল্লাহ
তাআলা নারী
পুরুষ উভয়কে কিছু
নির্দেশনা
দিয়েছেন, যা
মেনে চললে
আমরা ইভটিজিং
এবং সামাজিক
আরো অনেক
সমস্যা থেকে
বাঁচতে পারব
ইনশাআল্লাহ্। এ
সকল
নির্দেশনার
মূলকথা হলো,
আল্লাহ পুরুষকে
তার দৃষ্টি অবনত
রাখতে বলেছেন
এবং এমন সব কাজ
থেকে বিরত
থাকতে বলেছেন,
যা তার অন্তরে
অন্যায়ের উদ্রেক
ঘটায়। পুরুষ যদি
তার দৃষ্টি অবনত
রাখে তাহলে
ইভটিজিংয়ের
আবেদনই সৃষ্টি
হয় না। তেমনি
নারীকেও
বলেছেন তার
দৃষ্টি অবনত
রাখতে, যাতে তার
মনেও পুরুষকে
দেখে কোনো
কুমন্ত্রণা না
আসে এবং
নারীকে আরও
বলেছেন, সে যেন
তার সৌন্দর্য্য ও
সাজসজ্জা পর-
পুরুষের সামনে
প্রকাশ না করে।
নারী পুরুষ উভয়েই
যদি স্রষ্টার এই
নির্দেশনা মেনে
চলে তাহলেই পুরুষ
বাঁচবে এ অন্যায়
থেকে এবং পুরুষের
মা-বোন নারী
বাঁচবে জুলুম
থেকে।
নারীর
অবস্থানস্থল ও
কর্মস্থল
এরপর প্রথম কথা
হল, নারীর
অবস্থানস্থল ও
কর্মস্থল ঘর।
এখানে বসেই
নারী একটি সৎ ও
যোগ্য জাতি
নির্মাণের
দায়িত্ব পালন
করে। এখানেই সে
বেশি নিরাপদ।
সুতরাং এ কথা
ভাবার কোনো
অবকাশ নেই যে,
যে নারী ঘরে বসে
এ মহান দায়িত্ব
পালন করছে,সে
জাতির উন্নয়নে
ভূমিকা রাখতে
পারছে না। সুতরাং
ঘরের বাইরের
উন্নয়নেও তাকে
অংশগ্রহণ করতে
হবে। জাতির
উন্নয়নের দুই
ক্ষেত্র : ঘর ও
বাহির। এ দুইয়ের
একটি ক্ষেত্র
যখন খালি ও
গুরুত্বহীন হয়ে
পড়বে তখন অপর
ক্ষেত্রে শত
চেষ্টা করেও
উন্নতি লাভ
সম্ভব হবে না।
মানবোন্নয়নই
নারীর প্রধান
কাজ; কোম্পানির
পণ্য উৎপাদন নয়।
প্রয়োজনে যদি
নারীকে ঘর থেকে
বের হতে হয়
আর প্রয়োজনে
যদি তাকে ঘর
থেকে বের হতে হয়
তাহলে সে যেন
জাহেলী যুগের
নারীদের মত
নিজেকে
প্রদর্শন না করে।
কারণ নারীর
নিরাপত্তাহীনতার
প্রথম কারণ হল
নিজেকে
অশালীনভাবে
মানুষের সামনে
পেশ করা।
আল্লাহ তায়ালা
বলেন-
ﻭ ﻗﺮﻥ ﻓﻲ ﺑﻴﻮﺗﻜﻦ ﻭﻻ
ﺗﺒﺮﺟﻦ ﺗﺒﺮﺝ ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ
ﺍﻷﻭﻟﻰ، ﻭ ﺃﻗﻤﻦ ﺍﻟﺼﻼﺓ ﻭ
ﺁﺗﻴﻦ ﺍﻟﺰﻛﺎﺓ ﻭ ﺃﻃﻌﻦ ﺍﻟﻠﻪ
ﻭ ﺭﺳﻮﻟﻪ، ﺇﻧﻤﺎ ﻳﺮﻳﺪ ﺍﻟﻠﻪ
ﻟﻴﺬﻫﺐ ﻋﻨﻜﻢ ﺍﻟﺮﺟﺲ
ﺃﻫﻞ ﺍﻟﺒﻴﺖ ﻭ ﻳﻄﻬﺮﻛﻢ
ﺗﻄﻬﻴﺮﺍ. ﻭ ﺍﺫﻛﺮﻥ ﻣﺎ
ﻳﺘﻠﻰ ﻓﻲ ﺑﻴﻮﺗﻜﻦ ﻣﻦ
ﺁﻳﺎﺕ ﺍﻟﻠﻪ ﻭ ﺍﻟﺤﻜﻤﺔ، ﺇﻥ
ﺍﻟﻠﻪ ﻛﺎﻥ ﻟﻄﻴﻔﺎ ﺧﺒﻴﺮﺍ.
আর তোমরা
স্বগৃহে অবস্থান
কর। আর
প্রাকজাহেলী
যুগের মত
নিজেদের
প্রদর্শন করো
না। তোমরা সালাত
কায়েম কর,
যাকাত দাও এবং
আল্লাহ ও তাঁর
রসূলের অনুগত
থাক। হে নবী-
পরিবার! আল্লাহ
তো তোমাদের
থেকে অপবিত্রতা
দূর করতে চান
এবং তোমাদেরকে
সম্পূর্ণরূপে
পবিত্র করতে
চান। আর
তোমাদের ঘরে
আল্লাহর আয়াত
ও যে জ্ঞানের
কথা আলোচনা হয়
তা স্মরণ রাখ।
আল্লাহ অতি
সূক্ষ্মদর্শী ও
সব বিষয়ে
অবহিত।-সূরা
আহযাব : ৩৩-৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×