আমি মাঝে মাঝেই নেশাগ্রস্ত হয়ে যাই,
তোমার ভালবাসায়|
নেশার আসক্তি যতক্ষন থাকে,
ততক্ষন তোমার প্রেমে ভীষন ভাবে ডুবে থাকি|মনে হয়,সবকিছুতেই তুমি আছ,
তোমার ভালবাসায় আমাকে সিক্ত করছো|
আমি তখন প্রশান্তির ছোঁয়া পাই|
ভাবি,এই বুঝি তুমি ফিরে এসছো,
আমার কাছে|
কিন্তু,না|
সেটা শুধু আমার নেশার মোহ|
আমার মনের অবচেতন কল্পনা|
আমার বার বার,
তোমার ভালবাসায় নেশাগ্রস্ত হতে ইচ্ছে করে|
কারন,আমি এখন শুধু,
নেশার মোহের মাঝেই,
তোমাকে খুঁজে পাই|
হোক না সেটা,
ভালবাসার নেশা,
তবুও তো তোমাকে পাই,
ক্ষনিকের জন্য|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।