‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
ওরা বিচার চায়-
আমাদের গৌরব, অহংকার,
একাত্তরের ‘মুক্তিযোদ্ধাদের’;
আর মুক্তি চায়-
ঘৃণিত, কলংকিত,
একাত্তরের ‘মানবতাবিরোধীদের’।
‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
আজও তোমাদের তথাকথিত সভ্যদেশে বিচারে,
মানুষের মৃত্যুদন্ড হয়,
তখন
তোমাদের মানবিকতা কোথায় লুকায়?
অথচ
বাংলাদেশে ‘মানবতাবিরোধীদের’ মৃত্যু রায়ে,
তোমাদের মানবিকতা উথলে উঠে।
‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
তোমাদের তথাকথিত সভ্যদেশ কলকাঠি নাড়ে,
ইরাক, আফগানিস্তান, সিরিয়ায়-
শিশু,নারী, মানুষ ছিন্ন-ভিন্ন হয়,
বোমার আঘাতে;
সে আঘাতে টলেনা তোমাদের মানবিকতা।
‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন সব দেখে, শুনে,
বুঝি
কবি নজরুলের কবিতাটা,
একটু বদলেছ তোমরা-
‘সবার উপরে স্বার্থ সত্য তাহার উপরে নাই’।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



