somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#পাঠ_প্রতিক্রিয়া: একদিন_সূর্যের_দিন

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#পর্ব_২
#নাসির খান
#রোদেলা প্রকাশনী
.
ভালো বইয়ের বৈশিষ্ট্য গুলোর অন্যতম হচ্ছে বইটা বার বার পড়লেও পুরনো হয় না । #একদিন_সূর্যের_দিন উপন্যাসটা একমাস পর আবারও শেষ করলাম শুক্র-শনিবার ( ৬ ও ৭ এপ্রিল) এক নাগাড়ে পড়ে । উপন্যাসের মায়াময় চরিত্র গুলো আজ রবিবার আমার সাথে অফিসে গেল । কাজের ভীড়ে তাদের ভুলে গেলাম । বাসায় ফিরলাম, ওরা আবার ফিরে এলো । আমি প্রিয় ডায়েরিটা নিয়ে বসি ।
.
দেখি অন্ত:সত্ত্বা, দুখী, নির্যাতিতা রুবি আপা তার ছোটভাই বাবুর কাঁধে পরম নির্ভরতায় মাথা রেখে রিকশায় চড়ে মার বাসায় আসছে । পারুল “আপা” বলে বিশাল এক চিৎকার দিয়ে সারা বাড়ি কাঁপিয়ে ছুটে আসছে । মা রান্নাঘর থেকে ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে – সুখের কান্না । কলপাড়ের জীর্ণ শেফালি গাছটার সাথে রুবি আপা এমন ভাবে কথা বলছে, যেন নিজের মেয়ে । মা দক্ষ হাতে পিঠা বানাচ্ছে । সাদা পাঞ্জাবি গায়ে বাবা দইয়ের খুঁটি নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে । যেন স্বপ্নময় একটা পরিবার ।
.
বাবা রুবি আপাকে ডাকছে । সে আসবে না । তার নাকি পায়ে ব্যথা । বড় মেয়ে বহুদিন পর বাবার কাছে তার পুরনো আহ্লাদটা জানান দিচ্ছে ।
.
এরমধ্যে মনিদাও বাসায় এসে গেল । মা-বাবা, ভাই-বোন, দাদী – সবাই মিলে রাতের খাবার খেতে বসেছে । হঠাৎ ছন্দপতন । রুবি আপা বিশ্রীভাবে মনিদার কাছে তার পাওনা টাকা চায় । ভাতের থালায় লাথি মেরে মনিদা না খেয়েই চলে যায় । কিছুক্ষণ পর মনিদা ফিরে এসে রুবি আপাকে পাওনা টাকাটা ফেরত দেয় । সব তিক্ততা ভুলে চার ভাই-বোন আবার উঠানে জড়ো হয় । ভাদ্র মাসের চাঁদের আলোয় উঠান ভেসে যাচ্ছে । রুবি আপা গুন গুন করে গান করছে । বাবাও বেসুরে গলায় গান ধরেছে । খুব চুপচাপ স্বভাবের বাবুরও ইচ্ছে করছে গলা ছেড়ে গাইতে – “আজ জোছনা রাতে সবাই গেছে বনে । এই বসন্তেরও মাতাল সমীরণে ।“
.
ঘরের কোণে বসে লিখছি । ইচ্ছে করছে উঠান ভরা জোছনায় আকাশের দিকে তাকিয়ে চৌকিতে শুয়ে থাকি । রুবি আপা, মনিদা, বাবু, পারুল, মা, বাবা, দাদী – ক্ষণকালের সুখের যে জোয়ারে ভেসে ছিল, তাদের মতো আমিও ভেসে যাই সুখের অনাবিল আবেশে ।
.
দু:খের গল্প বলায় লেখক নাসির খান যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, সুখের গল্প বলাতেও তিনি অনবদ্য । আরো অনেক গল্প আছে । আমি জানি না মুগ্ধতার সেই সব গল্প আমি লিখে শেষ করতে পারবো কি-না!
নাই বা হলো শেষ,
থাকুক না তার রেষ ।
.
(চলবে)
.
মো: শামছুল ইসলাম
রচনাকাল: ০৮ এপ্রিল ২০১৮
পরিমার্জন: ০৯ এপ্রিল ২০১৮



সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×