.
মৃদু আলোয় ভোর নামছে, পুবের আকাশ বেয়ে,
সেই মায়া ভরা আলোয় আমি মুগ্ধ,
হাটছি তো হাটছি...,
কখন পৌঁছাবে ওই আলোকিত বলয়ে?
দিগন্তে বসে দেখবো সূর্যটাকে?
.
বাঁধা হয়ে আসে দালান, ইলেকট্রিক তার,
আড়ালে পড়ে যায় মৃদু আলোর বলয়;
আমি ডানে যেয়ে বড় রাস্তায় পড়ি,
ওই যে দেখা যায়, আলোর হাতছানি,
জোৎস্না ভরা রাতে মানুষ বিবাগী হয়,
মৃদু আলোয় ভরা সকালে বিবাগী হতে মন চাইছে,
মৃদু আলোটা আমায় ডাকছে।
.
অনেক পথ পেরিয়ে এসেছি,
তবু বার বার হারিয়ে যায় মৃদু আলোটা,
দালান আর ইলেকট্টিক তারের আড়ালে।
.
বিরক্ত হই, ঘুরে দাঁড়াই,
হাটা ধরি উল্টো দিকে,পশ্চিমের পথে-
পিছনে পড়ে রয় মৃদু আলোর হাতছানি,
দূরে, সাদা দালানের গায়ে মৃদু আলোর আদরের ছোঁয়া,
আমি ছেড়ে এসেছি ওকে, ও ছাড়েনি আমায়-
থরে থরে মেঘের নীচে, দালানে গায়ে,
ছড়িয়ে আছে কেমন মায়ায়!
.
মনে হয় ফুটপাথ ছেড়ে হাটতে হাটতে ওঠে যাই,
কোন শূন্যের সিঁড়ি বেয়ে, ওই মৃদু আলোর কাছে।
কিংবা ডানা মেলা পাখির মতো,
উড়ে যাই, মেঘের নীচে,
উড়ে উড়ে দেখি,
দালানের গায়ে মৃদু আলোর দোল।
.
হয় না কিছুই,
অফিসের ঘণ্টা-ধ্বনি শুনি মনে,
শিউলি তলায় ফিরি, প্রতি দিনের মতো,
হাতে নেই চারটি শিউলি ফুল,
হাতের মুঠোয় ভরে নাকের কাছে আনি,
একটা মৃদু গন্ধ,
টেনে আনে হাফ প্যান্ট পড়া একটা ছেলের-
ছেলে বেলার শিউলি ফুল তোলার স্মৃতি।
.
.
মো. শামছুল ইসলাম
৩ সেপ্টে.- ২০১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


