সারাদেশে লকডাউন চলছে,
সবাইকে ঘরে থাকতে বলছে,
কেউ মানছে,
কেউ ভাঙ্গছে।।
.
ভালো যদি চাও নিজের-দশের,
ঘরে থাক,
বই পড়,
ঘরের কাজে হাত লাগাও,
ফেসবুকিং করো।
.
খুব বোরিং লাগলে একটু ঝগড়া কর,
এই করোনার দিনে পুরনো অভ্যাসটা ঝালিয়ে নাও,
সময়ের অভাবে কতদিন মনখুলে ঝগড়া করনি।
.
করোনা তোমাকে ঘরে বন্দী করেছে,
এই বন্দী জীবনে ঘরের দিকের তাকিয়ে দেখ,
তাকিয়ে দেখ তার দিকে,
খুব অচেনা লাগছে কি তাকে?
.
তোমার চোখের পর্দা সরে গেছে,
সব কিছু নতুন লাগছে,
করোনাকে একটা ধন্যবাদ কি দেবে না?
.
যখন করোনা দাঁড়িয়ে দরজায়,
তখন ঘর ভরে গেছে ভালোবাসায়।
মো় শামছুল ইসলাম
৩১ মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




