করোনার নাম বাবাজী
০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠেলার নাম বাবাজী' মানে ঠেলায় পড়লে মানুষ সবকিছুই করে। কথাটা বর্তমান বিশ্ব পরিস্থিতি ও করোনার আক্রমণের পর বেশি করে মনে হচ্ছে। প্রথমদিকে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনায়কেরা করোনাকে পাত্তাই দিতে চায়নি। বিমানের পাখায় চড়ে মানুষ বহুদিন যাবত পাখির মত দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছে। ঘরে আর তার মন বসে না। প্রকৃতির সব কিছু সে গ্রাস করে এগিয়ে চলে। আমরা গর্ব করে বলি, 'নিউইয়র্ক শহর কখনো ঘুমায় না'। করোনার মৃত্যু থাবায় নিউইয়র্ক গভীর ঘুমে অচেতন। বিশ্বের দুই শোর বেশি দেশের মানুষ আজ চিরনিদ্রার ভয়ে ভীত। লকডাউন চলছে দেশে দেশে।
.
আর ঠিক সেই সময়ে প্রকৃতির সন্তানেরা জেগে উঠছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনেরা সাঁতার কাটছে, কুয়াকাটায় লাল কাঁকড়ারা বালুকাবেলায় নিশ্চিন্তে খেলা করছে, নিউইয়র্কের রাজপথ বুকভরে শ্বাস নিচ্ছে, ওজন স্তরের ফাঁক কমে আসছে। প্রকৃতি তার দখলকৃত জায়গা পুনরুদ্ধারে বদ্ধপরিকর।
.
ওই ডলফিন, ওই লাল কাঁকড়া, ওই নিস্তব্ধ নিউইয়র্কের রাজপথ, ওই ওজন স্তর - সবাই যেন সমস্বরে বলছে, 'করোনার নাম বাবাজী'।
.
মো় শামছুল ইসলাম
০১ এপ্রিল ২০২০
।


সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন