somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মিডিয়া মৃত বটে, তবে চল্লিশা এখনো হয় নাই...!

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"দয়া করে এই ভয়ংকর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন"!
ঘটনাটার চাইতে ঘটনা চাপা দেয়ার প্রক্রিয়াটা আরো ভয়ংকর মনে হচ্ছে! এইরকম ঘটনা রাষ্ট্রের প্রতি অনাস্থার জন্ম দেয়!

গুলশানে কার রেসিং-এ শিশু মৃত্যুর ঘটনায় গাড়িচালক সাবেক এমপি এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ আহমেদকে (১৬) বাঁচাতে এক হয়েছে বিআরটিএ ও পুলিশ। ঘটনার দুইদিন পরও মামলা তো হয়ইনি বরং এ বিষয়ে কেউ মুখ খুলতেও রাজি না।

ছবিতে দেখা যাচ্ছে কিভাবে গুলশান থানা পুলিশ ফারেজ রহমানকে (১৯৯৬ সালে ঢাকার রমনা-তেজগাঁও আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এইচবিএম ইকবালের ভাতিজা) আদরের সাথে দুর্ঘটনাস্থল থেকে ঝটপট সরিয়ে ফেলে কয়েকটা দরকারী 'জায়গা মতন' ফোন কলের পর! এইসব ছবি ফাঁস করে দেয়ার পরেও মনে হয় গুলশান থানা পুলিশ দায়িত্বে অবহেলার কথা স্বীকার করবে না।

বিআরটিএ-এর ডাটা (সংরক্ষিত তথ্য) থেকে ইতোমধ্যে গাড়ির মালিকের নাম মুছে ফেলা হয়েছে। কম্পিউটারে গাড়ির নম্বর (ঢাকা মেট্রো ঘ ১১৮৯৭৬) সার্চ দিলে মালিকের নাম আসে না, আসে শুধু চেসিস নম্বর।
গাড়িতে পাওয়া গিয়েছে মদের বোতল, দেখা যাবে দুইদিন না যেতেই সেটা হয়ে যাবে দুধের বোতল।


এইটা যেন হিন্দি মুভি জলি Jolly LLB 2 এর শুটিং যা নির্মিত হচ্ছে বাংলাদেশে...! (যারা দেখেছেন Jolly LLB তারা বুঝবেন আর যারা দেখেননি একবার দেখে মিলিয়ে নিবেন)

পুলিশ বলেছে কেউ মামলা করেনি তাই কিছু 'করা' সম্ভব হচ্ছে না।
আসলেই কি তাই? তাহলে
- ১৬ বছর বয়সে গাড়ি চালানো কি বৈধ?
- ধরে নিলাম আমরা ক্ষমতার জোরে তাও 'বৈধ', তাহলে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে মানুষ চাপা দেয়ার শাস্তি সেই ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা না? এর জন্য কি আহত- নিহতদের মামলা করা লাগবে? ট্রাফিক আইন কি বলে?
- মদের বোতল পাওয়া গিয়েছে গাড়িতে, চালক ১৬ বছরের মাতাল, মাদক দ্রব্য আইনে এর শাস্তি কি?

এইভাবে খুজলে আরো অনেক প্রশ্ন পাওয়া যাবে যার একটারও উত্তর গুলশান থানা পুলিশের কাছে নাই। কারণ দেখতেই পাচ্ছেন যে 'জায়গা মতন' ফোন চলে গিয়েছে। পুলিশের কাজ কাকে রক্ষা করা?

আমাদের রাষ্ট্রব্যবস্থা কি ঘুমিয়ে পরেছে!
আর মেইনস্ট্রিম মিডিয়ার প্রমাণ করার দায় এসেছে- তারা মৃত বটে, তবে চল্লিশা এখনো হয় নাই...!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২
২২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×