সকাল থেকে ভাবছিলাম, অনেক দিন থেকে কিছু লেখা হয় না। কি নিয়ে লিখব, কি নিয়ে লিখব? প্রথমে ভাবলাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লিখি। পরে ভাবলাম, না থাক। এ নিয়ে তো অনেকেই লিখছে। এরপর ভাবলাম দুই এক লাইন কবিতাই লিখি!!! কিন্তু হাজার চেষ্টা করে একটা শব্দও বেরুলো না মাথা থেকে। কিছু কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মগজে ঠিক কাজ করছে না। এমন হয়েছে যে, পেটে আসছে কিন্তু মুখে আসছে না। এই নিয়ে মোটামুটি প্রসব যন্ত্রণা অনুভব করছি। এরই মাঝে তুমি ফোন দিয়ে জানতে চাইলে, পিঁপড়াদের ডায়বেটিস হয় না কেনো? ব্যাস, আমার পুরা মগজ ব্যস্ত হয়ে গেল এই ফিজিওলজি বোঝার কাজে। দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, হাজার হাজার পিঁপড়ারা চিনাশন করেছে (অন্ন মুখে না তুললে হয় অনশন, আর চিনি মুখে না তুললে হয় চিনাশন !!)। প্রেসক্লাবের সামনে পিঁপড়ারা পিঁপড়া-বন্ধন করছে। পিঁপড়াদের কেন্দ্রীয় পর্যায়ের নেতা স্বাস্থ্যমন্ত্রী বরাবর দাবি জানিয়েছে, “সকল পিঁপড়াকে বার্ডেম হাসপাতালের রোগীদের সংস্পর্শে আসার বিশেষ সুযোগ দিতে হবে। এতে মানুষ ও পিঁপড়া, দু’পক্ষেরই উপকার হবে।” ঘুম ভাঙ্গার পর ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই দেখি তারিখটা সবুজ কালি দিয়ে গোল চিহ্ন করে রাখা। মনে পড়ে গেলো, আজ তোমার জন্মদিন। প্রার্থনা করি চিনিমুক্ত, পিঁপড়ামুক্ত দীর্ঘায়ু লাভ করো।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।