somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগৈলঝাড়ায় নাতীর হাতে দাদী নিহত, ঘাতক নাতী গ্রেপ্তার/আমাদের বরিশাল ডটকম

২২ শে অক্টোবর, ২০১১ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগৈলঝাড়ায় নাতীর হাতে দাদী নিহত, ঘাতক নাতী গ্রেপ্তার
ঘাতক নাতী

গ্রেপ্তারকৃত ঘাতক নাতী জাকিরুল হাওলাদার, ইনসেটে নিহত দাদী নুরজাহান বেগম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

আগৈলঝাড়া, ২১ অক্টোবর (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষিকা শারমিন হত্যার রেশ কাটতে না কাটতেই গাছ কাটাকে কেন্দ্র করে নাতীর ধারালো অস্ত্রের হামলায় খুন হল দাদী। গুরুত্বর জখম হয়েছে দাদা আলী আলম হাওলাদার(৭০)। ২১ অক্টোবর শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক নাতী জাকিরুল হাওলাদার (২৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের আক্কাস আলী হাওলাদারের ছেলে জাকিরুল হাওলাদার (২৮) একই বাড়ীর চাচাতো দাদা আলী আলম হাওলাদারের বাড়ীর বাগানে লাগানো একটি গাবগাছ জোর পুর্বক কাটতে গেলে দাদা তোতা হাওলাদার বাধা দেয়। এতে জাকিরুল ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ধারালে দা দিয়ে দাদাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তোতা হাওলাদারের স্ত্রী নুর জাহান বেগম (৬৫) বাধা দিলে তাকেও এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে নাতী জাকিরুল। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক জাকিরুলকে ধরে গাছের সাথে বেধে রাখে।

গুরুত্বর আহত অবস্থায় উভয়কে প্রথমে স্থানীয় ছয়গ্রাম বাজারের ডাক্তার আনোয়ারের কাছে নেয়া হয়। রোগীদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর জাহান বেগমকে মৃত্যু ঘোষনা করেন। বর্তমানে আশংকাজনক অবস্থায় তোতা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়ে গুরুত্বর জখম হয়েছে বলে শেবাচিমের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক নাতী জাকিরুল হাওলাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সার্কেল এসপি সাইদুল ইসলাম এবং আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ অশোক কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ অশোক কুমার নন্দী আমাদের বরিশাল ডটকমকে জানান, পুলিশ উতিমধ্যে ঘাতককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

ইরানের আকাশ প্রতিরক্ষা অলমোস্ট ধ্বংসের পথে | It's time for a new middle east B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৬



আপনারা সবাই জানেন যে ইরানের পোষা সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে; মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যারা কোন না কোন ভাবে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও আমেরিকার ডলার সংকট

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৩



মধ্যপ্রাচ্যেতে থাকা প্রচুর বাংলাদেশী আছেন যারা আট দশ বছরেও দেশে আসতে পারছেন না। করোনার কারণে অর্থনৈতিক ভাবে হাত পা ভেঙ্গে গিয়েছে। এরা স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যুগের... ...বাকিটুকু পড়ুন

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

×