আমি যে চাকরিটা করি তার সময় হলো সকাল ৯টা হতে দুপুর ২টা র্পযন্ত, তো অ্মার বাসায় যেতে ২:৩০টা ৩টা বেজে যায়। বাবা না খেয়ে বসে থাকে আমার জন্য। আমি ভাত বেড়ে নাদিলে খেতে বসে না, আমি মশারি না টাঙ্গালে ঘুমায় না, আমি ওষুধ না দিলে সেদিন তার ওষুধ খাওয়া হয় না। আমি চলে গেলে বাবার যে কি হব?সেই চিন্তাতে আমার কিছুই ভালো লাগে না। আমি মা বাবা কে না দেখে কিভাবে থাকবো ভাবতে পারছি না।
মেয়েদের কেন যে পরের বাড়িতে যেতে হয়, আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নাই আমাদের সামাজকিতাটাই এমন বিয়ে করলও জ্বালা না করলেও জ্বালা ( দিল্লি কা লাড্ডু যেভি খায়েগা ওভি পস্তায়গা, যেভি না খায়েগা ওভিও পস্তায়গা)
সমাজে অনেক কেই দেখেছি বিয়ে হচ্ছে না বলে নিন্দুকেরো নানা ধরনের বাজে কথা রটায় এবং মা-বাবা কে নানা ধরনরে কথা শুনতে হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


