somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রান খুলে হাসা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বেশ কিছুদিন আগে হাসতে ভুলে গিয়েছিলাম। তীব্র কষ্ট বা চাপ এ একটুখানি স্তব্ধ ও ছিলাম,
কি করবো, বুঝতে পারছিলাম না। সমস্যা বাড়তে না দিয়ে ধীরে ধীরে কত উপায়ে মিনিমাইজ করা যায় সেটা না ভেবে সমস্যা কেনো সব একসাথে এক্টার পর একটা আসতেই থাকে আমার উপর সেটাতে ঘাবড়ে যাচ্ছিলাম।

কয়েকদিন চুপচাপ কোনো কিছুতেই সাড়া না দিয়ে নিজের মত সময় কাটালাম, নিজেকে সময় দিলাম। মন কে বুঝালাম। প্রতিনিয়ত যাঁকে অভিযোগ আর অনুযোগ জানাই তাঁকে জানালাম।

হয়তো তিনি আমার প্রতি দয়া পরবশ হয়েছেন সৃষ্টিজগতের এতো কিছু নিয়ে ব্যাস্ত থাকার পরেও, তিনি আমাকে ,আমার মন কে শান্ত রেখেছেন, শোকরান, আমি বুঝতে পেরেছি, যে যতটুকু নিতে পারে ঠিক ততটুকুই তিনি তার উপরে দিয়ে পরীক্ষা করেন সেটাকে কিভাবে ফেস করি।

যাহোক, বেশ অভিনয় করে যেতে লাগ্লাম ২/৩দিন, হাসিখুশি, বেশ আমুদে, প্রানচঞ্চল না থাকলেও ফুরফুরে থাকা।

সবার ধারনা হয়ে গিয়েছিলো, বেশ সুসময় যাচ্ছে এবার।
আসলে এই ধারনা অনেক কাজ দেয়, সত্যি-ই...

নতুন একটা শক্তি পাওয়া যায় । বেঁচে থাকাতেও আনন্দ আছে। এটা বুঝতে সময় লাগলেও বুঝেছি দারুনভাবে।

আমার বেশ ভালো লাগছে এখন আর বেশ হাসিও পাচ্ছে বাচ্চাদের মত কেমন আপসেট হয়ে পড়েছিলাম।

শারীরিক ভাবে কিছুটা অসুস্থ থাকলেও আসলেই বেশ ভালো আছি।

আমার প্রচুর নাস্তিক বন্ধু আছে। ২/১ জন খুব ই ভালো বন্ধু। যাদের ভাষ্য মতে দোয়া টোয়ায় কিছু হয়না, দোয়া বলতে কিছু নেই।

ব্যাক্তিগত অনেক বিষয়ে মতের অমিল থাকলেও আমরা বন্ধুই, আমাকে বিভিন্ন ভাবে খোঁচা আর কটাক্ষ করে ২টা জিনিস নিয়ে রেগুলার, আমি হাসিমুখে জবাব দেই।


যাহোক, আমি দোয়ার কাঙ্গাল, যদি মনে থাকে, সময় বা সুযোগ থাকে আপনাদের দোয়ায় আমাকে রাখবেন ।

যতদিন বাঁচি ভালো কয়েকটা কাজ করে যেতে চাই।

আমাকে দিয়ে আর আমার সহযোগীদের দিয়ে যাতে কিছু মানুষের উপকার হয়।

প্রান খুলে হাসুন, হাসান... বেশ ভালো লাগবে কথা দিচ্ছি এতে বেশ হয়।

রাতের ইবাদাতে শুধু একজনকেই সমস্যা যাতে সুন্দর ভাবে সমাধগান নিজেই করতে পারেন তার জন্যে সাহস আর শক্তি প্রার্থনা করুন (যদি মানেন) , একজনের কাছেই, হুম... আর কারো কাছে সমস্যা বলে কোনো লাভ নেই বিশ্বাস করুন, নিজের সমস্যা নিজেই সমাধান করতে যদি হবেই, তবে গা ঝারা দিয়ে উঠুন।

রাতে ঘুমাতে যাওয়ার আগে সব সমস্যা আর দুশ্চিন্তা কে মাথায় না রেখে কিডনীতে রাখুন, শেষ রাতের অয়াশরুমে ছেড়ে দিয়ে আসুন, ভালো একটা ঘুম দিন।

আপনা আপনি সকালেই সব দারুন ভাবে সমাধান হবে, একজন তো আছেন-ই। :)
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×