somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:-B :-B :-B আঁতেল শনাক্তকরণের সহজ ও দ্রুততম তরিকা(পর্ব-২) B-) B-) B-) **(না পড়লে চরম মিস করবেন)**

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঁতেলের চেহারায় সবসময় গুরুগম্ভীর একটি ভাব থাকে। দেখলে মনে হবে দুনিয়াদারী নিয়ে চিন্তা করতে করতে সে অতিষ্ঠ। মাঝে মাঝে মনে হবে যে প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতির চেয়েও তার চিন্তা বেশী। আঁতেল EARLY TO BED & EARLY TO RISE মতবাদে প্রবলভাবে বিশ্বাসী। ঘুম থেকে ওঠেই সে বই নিয়ে পড়তে বসে। কারণ অন্যান্য সময়(বিকেল,সন্ধ্যা,রাত) রুমে বন্ধুদের আনাগোনা বেশী থাকায় পড়ালেখায় মনোনিবেশ করতে তার ভীষণ সমস্যা হয়। পড়াশোনার নির্বিঘ্ন পরিবেশের জন্য তার এই ‘আমি হবো সকা বেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি’ চরণদ্বয় অনুসরণ করা।

ক্লাস হচ্ছে একজন আঁতেলের আঁতলামি দেখার সর্বোকৃষ্ট স্থান। ক্লাসে তার জ্ঞানপিপাসু মন থেকে নিঃসৃত হতে থাকে একের পর এক প্রশ্ন। আর সেই প্রশ্নগুলো তীরের মতো ধেয়ে যায় প্রফেসর আর লেকচারারদের দিকে। কখনো কখনো তার প্রশ্নগুলো এমনি জটিল হয় যে, তার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষকদের পর্যন্ত ঘাম ছুটে যায়। প্রায় সময়ই দেখা যায় ক্লাসের জন্য বরাদ্দকৃত সময় পার হওয়ার পরও আঁতেলদের উর্বর মস্তিষ্ক থেকে উদগীরণ হওয়া প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্যাররা ১৫ মিনিট বেশী ক্লাস নিচ্ছেন, তবে সাধারণ ছাত্রদের মস্তিষ্কে অগ্নুৎপাত ঘটে তখনই যখন সেই প্রশ্নের উত্তর পেয়েও আঁতেল ক্ষান্ত হয় না। উলটো আরো দু’একটা প্রশ্ন জিজ্ঞেস করে বসে। এরকম পরিস্থিতিতে অন্যান্য ছাত্রদের অবস্থা যে কি হয় তা একমাত্র ভুক্তভোগী ছাত্র ছাড়া কেউ বুঝবে না।

গ্রুপ স্টাডির সময় আঁতেলের উপস্থিতি শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ যখন সবাই মিলে একজনের কাছ থেকে কোনো একটা বিষয় বুঝার জন্য গভীরভাবে মনোযোগ দেয়, ঠিক তখনই আঁতেল ছেলেটা ঘাঁড়তেড়ামি শুরু করে। তাকে সেই বিষয়টি বুঝানোর শত চেষ্টা করেও লাভ নাই, কারণ সে ইতিমধ্যে নিজেকে বিদ্যাসাগর বা আইনষ্টাইন লেভেলের একজন হিসেবে ভেবে নিয়েছে। তাই সে যা যুক্তি দেবে সেটা অকাট্য, তার যুক্তির উপর অন্য কেউ যুক্তি দিলে সেটা রীতিমতো মহাপাপ হিসেবে তার কাছে বিবেচিত হবে। অবশ্য নিজেকে আইনষ্টাইন মনে করলেও সে অন্যের কাছ থেকে জ্ঞান চুরি করে নিতে বেশ পারদর্শী।

চলবে........................
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×