somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

আমার ফুপি আমার শৈশব

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কিছু সম্পর্ক কে দুই বা এক শব্দে প্রকাশ করা যায় না।কিছু কিছু সম্পর্ক বড়-ছোট'র হিসেব কষে চলেনা।
এই মানুষটার সাথে আমার সম্পর্কটাও তেমন। এখানে নেই ছোট-বড়'র দেয়াল, নেই গুটি কয়েক শব্দের সীমাবদ্ধতা। এই মানুষটা একাধারে আমার ফুপি, আমার বন্ধু ও সেই সাথে আমার অভিভাবক।

আমার জীবনের সোনালি মুহূর্ত গুলো কেটেছে এই মানুষটার সাথে।শৈশবের কতশত স্মৃতি জড়িয়ে আছে এই মানুষ টাকে কেন্দ্র করে।ডুবসাঁতার, মাছধরা, চড়ুইভাতি, অন্যের বাগানের ফল পেড়ে খাওয়া ফুল তুলে আনা, গাছে উঠা, ঘুড়ি উড়ানো আরো কতো কি!!এই মানুষটা না থাকলে আমার শৈশব এতো সুন্দর হতোনা, হতোনা এতো আমোদে আমার শৈশব কে উপভোগ করা।

আম্মু অসুস্থ থাকার কারণে অধিকাংশ সময় নানাবাড়ি থাকতেন আর আমার পড়াশোনার জন্য আমাকে দাদাবাড়ি থাকতে হতো। দাদাবাড়ি আমার কাছাকাছি বয়সের কেউ না থাকায় বন্ধু বলতে এই মানুষটাই ছিলো আমার সবকিছু। মাত্র কয়েক বছরের ব্যবধান আমাদের মধ্যে।কিন্তু আমি বা ও কেউ এটা মাথায়'ই আনতাম না।আমি নির্দ্বিধায় ওকে নাম ধরে তুই করে ডাকতাম।এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা না থাকলেও প্রথম প্রথম পরিবারের লোকজন ভীষণ আপত্তি করতেন। আমাদের দুজন কে বলে দেয়া হয়েছিলো। আমি ওকে নাম ধরে ডাকলে আমার শাস্তি হবে, আর আমার ডাকে ও সাড়া দিলে ওর শাস্তি হবে।কিন্তু কে শোনে কার কথা! আমরা আমাদের মতোই চলতে বলতে লাগলাম।পরে অবশ্য পরিবারের লোকজন বুঝতে পেরেছিলেন আমরা সুধরাবার নোই। তাই আমাদের শাস্তি তুলে দেয়া হয়েছিলো।

আমার শৈশবের পুরোটা সময় জুড়ে ও আমার পাশে ছিলো। সবসময় বন্ধু, কখনো কখনো ফুপি আবার কখনো অভিভাবক হয়ে।
হঠাৎ করে কৈশোরে ও আমার ও আমাদের জীবন থেকে অনেক দূরে হারিয়ে যায়....

এর মধ্যে কত কিছুর পরিবর্তন হয়েছে! কত চেনা মুখ পাড়ি জমিয়েছে দূর আকাশে, কত বাগান কেটে বানানো হয়েছে বাসস্থান, কত গাছ হয়ে গেছে ঘরের ফার্নিচার, কত মাঠ চলে গেছে বাউন্ডারির ভেতরে, ঘুড়ি উড়ানোর জায়গা গুলো ধ্বংস করে দিয়েছে ড্রেজার মেশিন!!
আমার সমস্ত শৈশব যখন ওর হারিয়ে যাওয়ার সাথে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছিলো,ঠিক এই সময় হঠাৎ এক যুগ পর ওর সাথে আমার ও আমাদের আবার দেখা।

এতোদিন পর ওকে দেখে আমি অথর্ব হয়ে গিয়েছিলাম ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার হাত-পা কাঁপছে একবার আমি আপনি বলছি, একবার তুমি আর একবার তুই।সব গুলিয়ে যাচ্ছিলো। সেদিনের পর থেকে আমি আবার আমার শৈশব কে খুঁজে পাচ্ছি প্রতিনিয়ত। ও আমার হারিয়ে যাওয়া শৈশব কে সাথে নিয়ে আবার ফিরে এসেছে।

ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×