somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

আমার মা

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন।কারণে অকারণে অনেক কথা বলতেন।কথা বলাটাই যেন তার শ্বাস ছিল।অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল অনেক।
কে খায়নি, কে কি খেতে চায়না, অন্যের বাচ্চারা সবকিছু খায় তার বাচ্চারা কেন খায় না, তার বাচ্চারা কেন মাছের কাটা বেছে খেতে পারেনা,তার বাচ্চারা কেন দুধ খায় না, কেন তার বাচ্চারা বেলা গড়িয়ে খাবার খায়, কেন তার বাচ্চারা এক কথায় সমস্ত কাজ করেনা, কেন তার বাচ্চারা মন ভোলা , কেন তার বাচ্চারা এতো অগোছালো, বাবা কেন এটা করেনা, ওটা করেনা।এসব কারণ সহ তার কথা বলার আরও অনেক কারণ ছিল।জীবন বলতে তার শুধু ওটুকুই ছিল স্বামী, সন্তান আর সংসার।এর বাইরে গিয়ে তিনি কিছু ভাবতেই পারতেন না।তাই সারাক্ষণ এসব নিয়েই কথা বলতেন।

বাবা মার অনেক আদুরে মেয়ে ছিলেন আমার মা।মায়ের মুখে শুনেছি নানা নাকি মায়ের সমস্ত আবদার পূরণ করতেন।খুব যত্ন করে বড় করেছিলেন মাকে।নানা নিজ হাতে মায়ের চুল আঁচড়ে দিতেন যাতে করে মা চুল আঁচড়াতে গিয়ে না আবার চুল ছিঁড়ে একাকার করে ফেলেন।
নানাজানের এতো আদুরে মেয়ে একদিন আমাদের মতো একান্নবর্তী পরিবারের বৌ হয়ে আসে। যে মেয়ে নিজ হাতে তুলে খাবার খেত না সে মেয়ে এতো বড় বাড়ির বড় ছেলের বৌ দায়িত্ব তার অনেক!
মা গুটি গুটি হাতে সংসার সামলানো শুরু করেন। এভাবে সংসার করতে করতে মা কখন যে তার বাবা মার আদুরে মেয়ে থেকে একটা একান্নবর্তী পরিবারের কুলুর বলদ কিসিমের বৌ হয়ে গিয়েছিল মা টের ও পায়নি।

নানাজান হুটহাট তার আদুরে মেয়ে আমার মাকে দেখতে বা সাথে করে নিয়ে যাবার জন্য আমাদের বাসায় চলে আসতেন।কিন্তু মা সংসারের কাজের বাইরে গিয়ে নানাজানের সাথে দেখা করা বা আমাদের বাড়ির চৌকাঠ মাড়িয়ে নানাজানের সাথে বাবার বাড়ি যাবার অনুমতি পেতেন না।নানাজান কেঁদে বুক ভাসিয়ে মার কাছ থেকে বিদায় নিতেন মা ও আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন।

মা যখন অসুস্থ হয়ে চুপ করে যেতেন আমার খুব খারাপ লাগত।সারা বাড়িটা কেমন খাঁখাঁ করত।মনে হত বাড়িতে কোন মানুষ নেই,পুরো বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে।
আমি তখন মার পাশে বসে মাকে বিভিন্ন কথা শুনিয়ে তাকে কথা বলানোর চেষ্টা করতাম।যেমন কে আমাকে বকা দিয়েছে বা আমার অন্য ভায়েরা কে কি বাজে কাজ করেছে কিংবা মাকে নিয়ে কে কে বাজে উক্তি করেছে, বাবা কীসব উল্টাপাল্টা করেছে এসব আরকি।আমার উদ্দেশ্য একটাই মাকে দিয়ে কথা বলাতে হবে।কারণ আমার বিশ্বাস ছিল কথা বললেই মা ভালো হয়ে যাবে।
তারপর মা কথা বলতে শুরু করতেন সবাইকে বকা দিতেন।আমি আনন্দ নিয়ে ওসব গিলতাম আর ভাবতাম আমার মা ভালো হয়ে গেছে।
কিন্তু শেষের দিকে আমার এ বিদ্যা আর কাজে লাগেনি।শত চেষ্টা করেও আমি আমার মাকে কথা বলাতে পারিনি।আমার মা আর কথা বলেনি।

ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×