somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

সব স্বপ্ন পূর্ণতা পায় না!

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মা তখন শয্যাশায়ী। অনেকদিন হয়েগেছে বিছানার সাথেই তার রাতদিন যাপন। রান্না থেকে শুরু করে বাসার সমস্ত কাজের দায়িত্ব থেকে অসুখ পোকা তাকে মুক্তি দিয়েছে।
বিছানায় তার দিনের পর দিন যাচ্ছে। অন্যদিকে অসুখ পোকা তীক্ষ্ণ দাঁতে কুট কুট করে খেয়ে নিচ্ছে তার শরীর।

মায়ের সুস্থতার প্রতীক্ষায় আমরা দিনের পর দিন গুনে যাচ্ছি। কিন্তু মা আর সুস্থ হচ্ছেন না! আমরা খুব আশা করে আছি কতদিন মায়ের হাতের রান্না খাইনা। মা সুস্থ হয়ে গেলেই আবার মায়ের হাতের রান্না খাব, বকা খাব,হৈ-হুল্লোড় করব,রাত জাগব, অহেতুক কথা বলব,হাসাহাসি করব। কিন্তু আমাদের আর কিছুই করা হয়নি। আমার মা আর রান্না করতে পারেন নি।শেষ কবে তিনি আমাদের ঠিক কি রেঁধে খাইয়েছিলেন আজ আর সেটাও মনে পড়েনা!

মা খুব রান্না করতে ভালোবাসতেন। যখন যা মাথায় আসতো রাত দুপুরের তোয়াক্কা না করেই রান্না করতে বসে যেতেন। তারপর খাবারের বাটি নিয়ে আমাদের পিছনে ঘুরে ঘুরে আমদের খাওয়ানোর পর্ব শেষ করে তবেই না শান্তি পেতেন। জগতের প্রত্যেকটা মায়েরই রান্নার আলাদা ধরণ , আলাদা স্বাদ এবং গন্ধ থাকে। আমার মায়ের রান্নাতেও এর ব্যতিক্রম কিছু ছিলোনা।আমি আমার মায়ের হাতের রান্নার রঙ দেখেই বলে দিতে পারতাম এটা আমার মায়ের হাতের রান্না। আমরা ভাইয়েরা খাবার খাওয়া নিয়ে অতিরক্ত ঝামেলা করতাম।খাবার খাওয়াটা আমাদের নিয়ম মেনে কাজ করার মতো মনে হতো, তাই অনীহা দেখাতাম খুব। যাও টুকটাক পাখির মতো খেতাম(আব্বা বলতেন পাখির মতো খুটে খাই আমরা) তাও অনেক ঝামেলা পোহাতে হতো মাকে। যেমন ডিম রান্না করতে গেলে তিন পদ করতে হতো। কারো ভুনা পছন্দ, কারো ঝোল কারো বা আবার ভাজি। অন্যান্য রান্নার ক্ষেত্রেও সেইম কাজই তিনি করতেন। তার শুধু একটাই চাওয়া ছিলো তবুও যেনো বাচ্চারা খাবার খায়। বাচ্চাদের খাওয়াতেই তার চোখেমুখে তৃপ্তির রেখা স্পষ্ট হয়ে উঠতো।কতগুলো বছর হয়েগেছে তৃপ্তি করে খাবার খাইনা! বাকি দিন গুলোও এভেবেই কেটে যাবে অতৃপ্তির বেড়াজালে...

প্রবাদে একটা কথা আছে, পৃথিবীতে যার মা-বাবা আছেন সে কখনো গরীব হতে পারেনা। সেইসব ধনী লোকদের বলছি, আপনাদের ধনসম্পদ গুলোকে বুক দিয়ে আগলে রাখুন যাতে করে অসময়ে দরিদ্র না হয়ে যান।

ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×