somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

আমার শরৎ-বিলাস

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার পছন্দের ঋতু শরৎ তবে বর্ষা আর শীতের আগমনী বার্তাও খারাপ লাগেনা। ছেলেবেলা থেকেই আমার কাছে অপার এক বিষ্ময় আর মুগ্ধতার নাম ছিল শরৎ। শরতের আকাশের মতো এতো সুন্দর ঘোর লাগানো আকাশ অন্য কোনো ঋতুতে খুব একটা দেখা যায় না। এ সময় আকাশ এতোটাই স্বচ্ছ আর গাঢ় নীল থাকে যে অনেক দূরের আকাশে ডানামেলা সোনালী চিলও খুব সহজে দৃষ্টিগোচর হয়; ক্ষণে ক্ষণে সোনালী ডানার চিলের সাথে পাল্লা দিয়ে স্বচ্ছ গাঢ় নীল আকাশে আল্পনার বেশে থোকায় থোকায় ভেসে বেড়ায় শুভ্র মেঘ। ছেলেবেলায় এই মেঘ গুলোকে আমার কাছে তুলোর টিলা মনে হত। আমার দাদী যখন উঠানে শিমুল তুলো শুকাতেন, আমরা ভাই-বোনেরা তখন রোদের তাপে ফুলে ফেপে উঠা সেই শিমুল তুলোর উপর গাড়াগড়ি খেতাম। শরতের আকশে শুভ্র মেঘ দেখলেই তাই আমার দাদীর রোদে শুকাতে দেওয়া তুলোর মতো মনে হত, ইচ্ছে করত মেঘের ভেলায় চড়ে গড়াগরি দিতে। আবার কখনো বা এই শুভ্র মেঘের দলা গুলোকে পাড়ায় বিক্রি করতে আনা হাওয়াই মিঠাইয়ের মতো লাগত, ভাবতাম মেঘ গুলোকে ধরে মুখে পুড়ে দিলেই হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে।

আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সাথে লাগোয়া সাপের মতো এঁকেবেঁকে বয়ে গিয়েছিল ছোট একটি নদী, ঠিক যেন রবীন্দ্রনাথের ‘আমাদের ছোট নদী’ কবিতার মতো। শরৎকালে নদীর পানি নেমে গিয়ে তলার দিকে চলে যেত, কমে আসত স্রোতের গতিবেগও। গলা কিংবা বুক পানি ভেঙ্গে মানুষ সোনারঙা ধানের বোঝা মাথায় করে নদী পাড় হতেন, সাঁতরে পাড় হতো গরুও— খানিক বাদে-বাদে দূরের মাঠ থেকে বয়ে আনা আখ ভর্তি ডিঙি নৌকা গুলো ঘাটে এসে ভীড়ত। ঘাটের পাশেই ছিল গুরের খোলা, সেখানে দিনমান আখের গুড় বানানোর কাজ চলত। প্রথমে আখ গুলোকে মেশিনের মাধ্যমে পিষে রস বের করা হত; তারপর সেই রস বিশাল দৈত্যাকার চুলা ও লোহার কড়াইয়ে জ্বালিয়ে গুড় বানানো হত।

আমরা ছেলেপুলেদের দল বিকেলে রোদ পড়ে এলে, গুড়ের খোলা থেকে গুড় কিংবা আখ খেতে-খেতে নানা রঙ-বেরঙের ফড়িং ধরায় নিযুক্ত হয়ে যেতাম। ফড়িং ধরার জন্য আমাদের বিশেষ ধরণের হাতিয়ার ছিল, পাটকাঠির মাথায় কাঁঠাল কিংবা জিগা গাছের আঠা লাগিয়ে বসে থাকা ফড়িংয়ের উপর ছোঁয়া লাগাতেই তারা আঠার মধ্যে আটকে যেত— কেউ কেউ আবার পাটকাঠির মাথায় মাকড়োসার জাল পেঁচিয়েও ফড়িং ধরত, এতো এতো রঙের ফড়িংয়ের মধ্যে আমার পছন্দের ছিল, গাঢ় লাল আর গাঢ় হলুদ রঙের ফড়িং।সবুজ রঙের হেলিকপ্টারের মতো দেখতে বড় এক ধরণের ফড়িং ছিল, যাকে আমরা রাজা ফড়িং বলে ডাকতাম; কিন্তু রাজা বলে তাকে ডাকা হলেও সে ছিল ভীষণ বোকা কিসিমের ফড়িং, খুব সহজেই তাকে ধরে ফেলা যেত। আমরা দস্যি ছেলে-মেয়েদের দল, নদীর পাড় আর কশবনের ভেতর ঘুরে-ঘুরে ফড়িংদের পাকড়াও করতাম।



কমে আসা নদীর পানিতে পাট গাঁজন দিয়ে, পাটকাঠি এবং পাটের আঁশগুলোকে আলাদা করা হত— তারপর সেই পাটকাঠি গুলোকে ছোট-ছোট আঁটি বেঁধে গোলাকৃতি ঘরের মতো করে ছড়িয়ে রোদে শুকাতে দেওয়া হত। আমরা মাঠভর্তি করে রোদে শুকাতে দেওয়া পাটকাঠির ঘরগুলোর ভিতরে লুকোচুরি খেলতাম, পাঠকাঠির গা থকে অদ্ভুত এক গন্ধ আসত— আমি চোখবন্ধ করে গভীর শ্বাস নিয়ে পাটকাঠির গায়ে লেগে থাকা গন্ধ শুকতাম, এই গন্ধ আমার পছন্দের ছিল এবং এখনো এই গন্ধ পেলে আমি শৈশবে ফিরে যাই, মাটির গন্ধ পাই।



শরতে রোদ্র-ছায়ার লুকোচুরি আমাদের খেলায় ভিন্নমাত্রা যুক্ত করত, আমরা ছেলে-মেয়েদের দল ছায়া থেকে দৌড়ে রোদের সাথে-সাথে যাবার প্রতিযোগিতা করতাম; কিন্তু কখনোই রোদের সাথে পেরে উঠতাম না। রোদ সবসময় আমাদেরকে হারিয়ে জয়ী হয়ে যেত। শরতে আমাদের আরেক বিষ্ময় ছিল, বুড়ির সুতো নামে পরিচিত সাদা মাকড়োসার জালের মতো দেখতে এক বস্তু যা বাতাসে ভেসে বেড়াত— বড়দের জিজ্ঞেস করলে বলত এগুলো চাঁদের বুড়ির চরকার সুতো, বুড়ি চরকা ঘোরাবার সময় এগুলো উড়ে-উড়ে পৃথিবীতে চলে আসে। এই সুতো মাথায় পেঁচিয়ে রাখলে নাকি চুল সুন্দর হয়। আমরাও সেই কথা বিশ্বাস করে বাতাসে উড়তে থাকা সেই সুতো গুলোকে ধরে-ধরে মাথায় পেঁচাতাম। (এই সুতো নামক বস্তু এখনো আমার কাছে এক বিষ্ময়, এগুলো ঝাঁকে-ঝাঁকে আসলে কোথায় থেকে উড়ে আসতো? যদি কারো কাছে এই তথ্য থাকে তাহলে জানাবেন প্লিজ)

এখন ঢের বড় হয়েছি, আশেপাশে সবকিছু দুর্বার গতিতে পরিবর্তন হয়েগছে; তবুও শরৎ এলেই কেমন বাচ্চা হয়ে যাই! খুঁজতে থাকি কাশেরবন। আজ অফিসে আসার সময় দেখলাম বিভিন্ন ফাঁকা প্লটে কাশফুল ফুটে সাদা হয়ে আছে, বাতাসে দোল খেয়ে তারা শরতের জানান দিচ্ছে। অফিসে এসে এক প্রকৃতিপ্রেমী সহকর্মীর সাথে কথা বললাম, একদিন অফিস থেকে আর্লি বের হয়ে দুজন কাশের বন থেকে ঘুরে আসব, কথা পাকা হয়েছে এখন যাওয়ার অপেক্ষায়…

ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×