সহজ পদ্ধতির কালোজাম
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রয়োজনীয় উপকরণঃ
গ্রুপ কঃগুঁড়া দুধঃ এক কাপ
ময়দাঃ আধা কাপ
ঘিঃ এক টেঃ চামচ
বেকিং পাউডারঃ এক চা চামচ
ডিমঃ একটি
গ্রুপ খঃচিনিঃ দেড় কাপ
পানিঃ ৩/৪ কাপ
গ্রুপ গঃতেলঃ দুই কাপ (কালজাম ভাজার জন্য)
প্রনালিঃ ডিম ছাড়া গ্রুপ ক এর অন্য সব উপকরণ একসাথে ভাল করে ডলে মিশাতে হবে। এর পরে মিশ্রণ এ ডিম ভেঙ্গে দিয়ে আবার ভাল করে ডলে মিশাতে হবে। ভাল করে মেশানো হলে তা আটার দলার মত হবে।
একটা কড়াই এ তেল ঢেলে রাখতে হবে।
আটার দলা টা আঠারো ভাগ করে দ্রুত কালোজাম আকৃতি দিয়ে সবগুলো একসাথে কড়াই এর ঠাণ্ডা তেল এ দিয়ে কড়াই মাঝারি আঁচ এ চুলায় চাপাতে হবে। মাঝারি আঁচ এ আস্তে আস্তে কালোজাম গুলো নাড়তে হবে। ধীরে ধীরে কালোজাম গুলোর রঙ গাড় হয়ে আসবে।
অন্য চুলায় গ্রুপ খ এর উপকরণ গুলো ব্যাবহার করে চিনির সিরা তৈরি করে নিতে হবে।
সিরা তৈরি হয়ে গেলে কালোজাম গুলো ফুটন্ত চিনি এর সিরা তে ছেড়ে দিয়ে ২-৩ মিনিট চুলায় রাখতে হবে। এর পরে চুলা থেকে নামিয়ে আরো ২০-৩০ মিনিট ঢেকে রাখতে হবে।
ঠাণ্ডা হলে সিরা থেকে তুলে প্লেট এ সাজালেই কালোজাম খাওয়ার জন্য তৈরি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন