ফিরতে সেদিন অনেক রাত হয়ে গেল
হেতু ঝিলের রাস্তায় বিকল হল বাহন
সুযোগটা নিয়ে ফেললো হাতির ঝিল
ডুকরে কেঁদে আমায় নালিশ জানালো ,
বড় অহংকার আমার ঝিলের এই সৌন্দর্য নিয়ে
মনে মনে ঝিলের আগামি দিন নিয়ে স্বপ্ন এঁকেছি ,
যেমন, গাছ গুলো সবুজ এর সজীবতায় পূর্ণ থাকবে
মাঝে মাঝে সাতটি রং নিয়ে ফুলের সমারহ ,
ঝিলের পানি টা থাকবে স্বচ্ছ আরশির মত
তোমরা মাঝে মাঝে ঘুরবে নৌকা নিয়ে
মাছেরা বিরক্ত হলেও আমি কিছু বলব না,
আরও মজার ব্যাপার হবে বৃষ্টির সাথে খেলা
এসব দেখে আকাশ এর রংধনুও টুক করে
ঝাঁপিয়ে পড়বে আমার বুকে
কিন্তু হচ্ছেটা কি ?
তোমরা মানুষরা শুধু খেতে জানো আর-
আর পারো উচ্ছিষ্ট জিনিস ছুঁড়ে ফেলতে আমার শরীরে ,
তখন আমার খুব খারাপ লাগে
আমার জল দূষিত হচ্ছে আর আমি হচ্ছি রোগাক্রান্ত।
ইতস্তত আমি পালানর পথ খুঁজছিলাম
তখনই আমার বাহন সচল হল
আমি বধির হয়ে নিরুত্তর পালিয়ে এলাম
ঝিল কিন্তু চেঁচিয়েই চলেছে, কিছু কর... কিছু কর ।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



