এমন যদি হয় আবার আশায় আশায়
ভুল ডালে বাসা বাঁধি
তবেতো ফলাফল শূন্য হবেই ,
এমন স্বপ্নে আমার লাভ কি ?
বার বার আমি সোনালী আগামীর স্বপ্ন দেখি
ধীরে ধীরে বুঝতে পারি আমার স্বপ্ন ছিল অবান্তর,
অযথাই বৃদ্ধাআঙ্গুলে কালি মেখে
আশার ডানায় উড়ে ব্যালটবাক্স ছুঁয়েছিলাম ।
কেউ কথা রাখেনি বাস্তবে
স্বপ্নের মানচিত্র এঁকে এঁকে
অদৃশ্য যাতাকলে পিষ্ট হচ্ছি সকলে
এ যেন একই ঘটনা শুধু মুখোশ বদল ।
একটা বিচারের আশায় যুগ যুগ সময় কেটে যায়
হতভাগ্য বিচার প্রার্থী হয়তবা ইহকাল ত্যাগ করে
নয়তো কপাল চাপড়ায় বিচার চাওয়ার
ভুল সিদ্ধান্তের যন্ত্রণায় ।
এই যদি হয় সময়ের পরিনতি
আমি আর বৃদ্ধাআঙুলে কালি মেখে,
ব্যালট বাক্স ছোঁব না
ব্যালট বাক্সে আমার আর আস্থা নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






