
উপকরণঃ
সুজি - ১ কাপ ,
চিনি - ৩/৪ কাপ ,
তরল দুধ -১/২ লিটার ,
গুড়া দুধ -১/৪ কাপ ,
ঘি বা তেল বা দুই রকম মিশিয়ে -১/২ কাপ ,
বাদাম কিশমিশ - পরিমান মত ,
সামান্য - লবণ ,
এলাচি -৬টি ,
দারচিনি -৪ টুকরা ।
প্রনালীঃ উননে কড়াই বসিয়ে তেল বা ঘি টুকু দিন ,তেল গরম হলে এলাচি ,দারচিনি ,তেজ পাতা দিন ,একটু নাড়াচাড়া করে সুজি দিন ,
হালকা বাদামী রং হলে তরল দুধ টুকু (গরম) ঢেলে দিন সাবধানে ,চিনি দিন ।নাড়তে থাকুন ,ঘন হয়ে আসলে গুড়া দুধ দিন ,নাড়তে
থাকুন সুজি কড়াইয়ের ঘা ছেড়ে আসবে ।এখন চুলা নিভিয়ে কিশমিশ বাদাম দিয়ে মিশিয়ে নিন এবং পছন্দ মত আকৃতি দিন বা বরফি
আকারে কেটে নিন ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





