
ক) ১ কেজি কলিজা ছোট টুকরা করে ফুটন্ত পানিতে ৪ মিনিট সিদ্ধ করে ঝাঁজরিতে ঢেলে ভাল ভাবে ধুয়ে নিন । এভাবে করলে রান্নার পরেও ভাল নরম থাকে ।
খ) কিউব করে কাটা পেঁয়াজ -২ কাপ , কাঁচা মরিচ ৮ টি , অল্প তেলে সাঁতলে রাখুন ।
গ) তেল -৩/৪ কাপ ,
আদা -২ টে চা ,
রসুন - টে চা ,
মরিচ - ১ চা চা ,
হ্লুদ -১ চা চা্
লবন -পরিমাণ মত ,
এলাচি -৪টি ,
দারচিনি -৪ তুকরা ,
তেজপাতা -৩ টি ,
জয়ত্রী - ১/২ চা চা ,
প্রণালী ঃ ঊননে হাড়ি দিন , তেল দিন , একটু কুচো পেঁয়াজ দিন তেল গরম হলে ( গ) এর সব মসলা দিয়ে ১ মিনিট নাড়া চাড়া করে কলিজা দিয়ে দিন এবং পরিমাণ মত পানি দিন , বলগ আসলে মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করুন এবং রান্নার শেষ পর্যায়ে ( খ ) এর পেয়াজ ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



