ঈদ মুবারাক
১৪ ই মে, ২০২১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। রমজানের স্মৃতির মত চেয়েছিলাম ঈদ স্মৃতি নিয়েও কিছু লিখবো। কিন্তু হয়নি লেখাটা। তবুও এই চাঁদ রাতে মনে পড়ে মেহেদীর লাল টকটকে হাতে সেই অপরুপ গন্ধ নিয়ে ঘুমিয়ে পড়া। সকালে উঠে সবার আগে চেক করা মেহেদীর রং গাঢ় হলো তো???
মা যথারীতি রান্নাঘরে। সেমাই আর পোলাও এর গন্ধে ঈদের গন্ধ ভেসে আসে। তাড়াতাড়ি গোসল, নতুন জামা, বন্ধুদের বাসায় বেড়াতে বের হওয়া দল বেঁধে। সারাদিন পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঈদের অনুষ্ঠান টিভিতে।
কোথায় হারিয়ে গেলো সেসব দিন? সেসব ঈদ! করোনাকালে যাওয়া হয় না কোথাও। তাই আসেন আমরা যার যার বাড়ীর সেমাই বাটি আর নতুন জামা না হোক ঈদের সেই পুরোনো পাঞ্জাবী আর শাড়িজামার ছবি দিয়ে ঈদ পালন করি সামুতেই। আর ভারচুয়াল সালামী দিতে তো দোষ নেই তাইনা?? সেই ভারচুয়াল সালামী চাইলাম সবার কাছে। জটিলভায়ের কাছে সবার আগে দাবী রেখে ঘুমাতে গেলাম। সকাল সকাল চাই সবার বাড়ির সেমায়ের বাটি।
সবাইকে ঈদ মুবারাক আর ঈদের সালাম। সালামী ভারচুয়াল না দিয়ে সরাসরি না দিতে পারলেও.....
দেখে নিন পোস্টে দেওয়া ছবিটা। আর ছবির পদ্ধতিতে বলেই দেওয়া আছে কেমন করে পাঠাবেন। পাঠাতে চাইলেই বিকাশ নাম্বার শেয়ার করে দেবো। হে হে ..
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন