আমাকে ফিরিয়ে নাও বোধের আগুন
কলকল স্রোতের উত্তরবাহী একটি পুরুষ আমার স্নায়ুতে সমপূর্ণ বিলীন
নপুংসক ভোরের মতোন একটি অক্ষমতা আমাকে আগলিয়ে রাখে
সুদূর দ্বীপের মতোন একটি অন্ধকার আমাকে আগলিয়ে রাখে।
আামাকে জাগিয়ে রাখো হে অন্ধ সময়
সূর্যের জঠর জুড়ে আমি আতৃপ্ত জ্বলতে চাই
দীঘল প্রানতর জুড়ে আমি নিবিড় বাঁচতে চাই
আমি বাঁচতে চাই আমৃত্যু সূর্যের শিখায়।
ফাগুন বনের আগুন আমার মেধার মগজ জ্বালিয়ে দাও
কৃষ্ণচূড়ার জ্বলজ্বলে রং অন্ধ দু'চোখ রাঙিয়ে দাও
দীপ্ত প্রাণের ুব্ধ মিছিল নুব্জ দু'হাত জাগিয়ে দাও
দাও জ্বালিয়ে, দাও রাঙিয়ে, দাও জাগিয়ে ব্যর্থ প্রাণের এই দীনতা।
প্রাণের অধিক স্বদেশ যেন আমায় আবার জড়িয়ে রাখে
মনের অধিক শিল্প যেন আমায় আবার ভরিয়ে রাখে
ঝড়ের অধিক সাহস যেন আমায় আবার মাতিয়ে রাখে
জড়িয়ে রাখে, ভরিয়ে রাখে, মাতিয়ে রাখে সারাটক্ষণ।
শানানো স্লোগানে প্রতিবার আসে মিছিল, আসে রক্তের গান
উঁচানো কংক্রিটে আমি যেন বারবার থেমে যাই
আমি যেন বারবার থেমে যাই ঘৃণার পাহাড়ে
আমাকে মুক্ত করো হে শৃংখলের দাসখত
মুক্ত করো হে বৈরী বাতাস-
হৃদয় কন্দর জুড়ে আসে যদি উর্বর বিশ্বাস
শহীদের রক্তের দহন শেষ হবার আগেই
জেগে থাকে যেন আমাদের বোধের আগুন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


