ওকে মনে পড়ে
ও এখন দূর সাগরের নীল নীল ঢেউ
আমগ্ন জলের চৈতন্যে নির্ঘুম জলপরী-
থেমে রাখে বাতাসের ক্রুদ্ধ আস্ফালন!
ও এখন কোন্ পথে?
সময়ের হাঙর দাপটে ও কী ধ্যানছুট জলজ শরীর
নাকি জলের বাগানে নৃত্যপর জলের কুমারী?
ও কী কুশলেই আছে?
মাধবী জ্যোৎস্নার রাতে এখন ভীষণ মনে পড়ে ওকে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




