আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। মানে ম্যারাডোনা ভক্ত। 86, 90 এবং 94-এ ম্যারাডোনার খেলা দেখেছি আর মুগ্ধ হয়েছি। সেই থেকেই মনের মধ্যে গেঁথে আছে আর্জেন্টিনা আর দূর করতে পারি না। আমার মতো বাংলাদেশের অনেকেও পারে না। আবার ব্রাজিল-এর সাপোর্টার আগেও ছিল। এই সংখ্যা দিন দিন যেন বেড়েই যাচ্ছে । 98-এ জিদানের খেলা দেখে যেমন মুগ্ধ হয়েছিলাম তেমন 2002-এ রোনালডো, রোনালডিনহের খেলা দেখেও মুগ্ধ হয়েছিলাম।
এবারও ব্রাজিলকে ফেবারিট ধরা হচ্ছে। এ কাতারে স্বাগতিক জার্মানী, ইংল্যাণ্ড, ফ্রানস ও ইতালিও আছে। তবে আমি চাই আর্জেন্টিনা ফাইনালে খেলুক। হাজার হলেও নিজের প্রিয় দলতো!
তবে প্রথম রাউণ্ডের খেলা দেখে যা মনে হচ্ছে- খবর আছে ব্রাজিলের। ফাইনাল পর্যন্ত যাওয়ার আশা নেই। আগের চেহারায় রোনালডো, রোনালদিনহোকে দেখা যাচ্ছে না। তার চেয়ে নতুনরা ভালো খেলছে। স্বাগতিক হিসেবে আমি জার্মনীকে এগিয়ে রাখছি। তাছাড়া জার্মান ফুটবল মানেই সম্মিলিত শক্তি। তারাকা খেলোয়াড় না হলেও টোটাল টিমই জেতায় তাদের। তাই ফাইনালে খেলছে তারা!
আর আর্জেন্টিনার নতুন খেলোয়াড়দের খেলা সবারই মন কাড়ছে। ছোটো ম্যারাডোনা বলে খ্যাত মেসি-তো নেমেই গোল দিয়ে দিলো। সেই হিসেবে আর্জেন্টিনারও ফাইনালে খেলার সম্ভাবনা আছে!
কে জিতবে ফাইনাল? জার্মানী না আর্জেন্টিনা?
ব্লগের সংখ্যাতত্ত্ববিদরা কী বলেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




