মন থেকে দেহ না দেহ থেকেই মন
বুঝতে না বুঝতেই সীমান্তে হঠাৎ
কাঁটাতারের বেড়াটা যায় উঠে।
আঁকড়ে রাখতে চাই তাকে
রক্তাক্ত শরীর, ক্লান্ত পা সরে না
ক্ষয়ে ক্ষয়ে হয়ে যাই হলদে পাণ্ডুর।
পাহাড়ের পাদদেশে স্রোতস্বিনী নদী
পথচলা আটকাতে পারেনি কখনো
পাথুরে ঢলেও বাস্তুভিটা ছিলো পাকাপোক্ত
দারুণ ঝড়েও লড়েছি দু'জন একসাথে
অকালের অমানিশায় দেখেছি পূর্ণিমার আলো।
সীমানা যখন রাজ্যপাট, শ্রেণীবৈষম্যের ভার
বাড়ছে কাঁটাতারের বেড়া অলিতে গলিতে
গিলছে হৃদয়, ভাঙছে বাঁধন দেহমনে
ভিঙাতে গেলেই রক্তাক্ত শরীর স্থির
ভালোবাসা হয়ে যায় হলদে পাণ্ডুর
তুমি আমি হয়ে যাই দূর বহুদূর!
21.06.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




