চাঁদের বুড়িও করে মেঘের আহার
থুরথুরে অন্ধ পেঁচা বসে মরা ডালে
কখন নামবে আঁধার অপেক্ষা তার
ক্ষুধার আগুনে যদি শিকারটা মেলে!
ইঁদুরের কান খাড়া যায় বুঝি প্রাণ
বনের আড়ালে খোঁজে পাতার আশ্রয়
মাথার উপরে আসে ধেয়ে আসমান
চোখের পলক নড়ে, বুকে জাগে ভয়!
মানুষ জীবিকা খোঁজে বাঁচার সংগ্রামে
স্বজাতিও ধ্বংশ হয় পেশল বাহুতে
পৃথিবী এগিয়ে চলে সভ্যতার নামে
আছে কী তফাৎ কোনো মানুষ-পশুতে!?
20.06.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




