জ্যোৎস্নার কথারা একদিন মুখ থুবড়ে রইবে পড়ে
অফুটন্ত শাপলার মখমলে মুখ থেকে উথলে উঠবে ঢেউ
ক্লান্তিহীন অপেক্ষার অন্ধকারে চৌকষ সারাৎসারে বাজবে বিরহ।
সময়ের হাঙর মুখে একটি নদী
চড়াই উৎরাই পেরিয়ে হঠাৎ তার মৃত্যু!
প্রণয়ের মোহরথে আশৈশব তুমিই আরাধ্য
তোমার আকাশ থেকে তারার মোহনে কাটলো ত্রিকাল-
অতঃপর আমিই নিস্পৃশ্য।
জ্যোৎস্নার কথারা একদিন অভিশাপ হবে
আলাপের প্রমত্ত গলিতে উঠবে জোয়ার
দিগন্তের অভিমানে ধ্রুপদী বিস্ময়
তুমিও কী নদী রইবে অপার নদী?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




