সদর রাস্তার মোড়ে, অলিতে গলিতে
ঘরে ঘরে কতো কিলবিল করছে হাঙর।
প্রশস্ত মানিক মিয়া এ্যাভ্যেনুয়ে, সংসদ ভবনে
তরতর করে ঢুকে যাচ্ছে হাঙরের দল।
ক্যান্টনমেন্ট থেকে মতিঝিলের বানিজ্যিক লেনদেনে
সবখানেই হাঙর উন্মুক্ত হা-মুখে গিলছে মানুষ!
রাস্ত্রীয় ভবন, সচিব পাড়ায়, হাই কোর্ট, বাংলাদেশ ব্যাংকে
বিদেশী মিশন, ফাইভস্টার হোটেল, দলীয় অফিসে
রাজপথ, ফুটপাথ, পলটন ময়দান, মিটিং, মিছিলে
হাঙরের সুতীক্ষ্ন দাঁতের বিষ মিশে যাচ্ছে জনতার রক্তে।
পদ্মা-মেঘনার বাঁকে নেই স্বপ্নের ইলিশ
দূষণে দূষণে ভরে গেছে শীতলক্ষ্যা, ধলেশ্বরী
বুুড়িগঙ্গায় মিশছে দেখো বঙ্গোপসাগরের লবণ।
রক্তস্রোতে সাপ, দুর্নীতির হাঙর দেখো স্বপ্নের শহরে
লোনাজলে ভাসছে মানুষের শব, গিলছে হৃদয়
ছিঁড়ে খাচ্ছে শুধু মেধার মগজ আর প্রসন্ন বিবেক!
28.06.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







