চৈত্রের নিদাঘে উবে গেছে জল; শূন্যতায় কাঁদে
দীঘল নদীর বুক। পূর্ণতার জল ক্ষণস্থায়ী,
তবু জল সত্য, সত্য ওই ব্যর্থতায় মগ্ন প্রেম।
বেনো স্রোতে ভাঙে ভেলা, খসে যায় মাংসের পরত
তবুও বেহুলা লক্ষিন্দর সত্য। পদ্যের পুরানে
গল্প লেখা হয়, হৃদয়ের সাদা পিঠ ধরে রাখে
কালো ছাপ। ঊষর দিনের শেষে সন্ধ্যার আভায়
শুধু দেখি- তোমার নাগাল মিথ্যে, সত্য শুধু তুমি!
1986
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




