আমিও ছিলাম ঘুমে, তুমিও জাগোনি-
সন্ধাতারা জেগে সারারাত অন্ধকারের মিছিলে
ভোরের আকাশে হয়েছিলো শুকতারা ছোটো
চাঁদ ডুবে গেলে পেঁচারা খুঁজেছিলো শিকার আরও
নিশাচর পশুদের প্রমত্ত কোলাহল হঠাৎ
ভেঙেছিলো কোনো বিধবার ঘুম-
তবুও জাগিনি আমি-তুমি
যেন কালের শকটে বইছিলো মহাকাল!
কখনো কী ডেকেছিলে ইশারায় একবার?
তোমার মদিরা চোখ, সোমত্ত শরীর
এতোটুকু ছোঁয়া আর উষ্ণতার প্রতীক্ষায়
নেড়েছিলে কী ঐ দশ-দশটি আঙুল?
যমুনার জল শুকানোর আগে কোনোদিন
কোনো এক হেমন্ত বিকেলে-
তুমিও কী ভাসিয়েছিলে প্রেমের তরীখানি?
বেভুল আমার বিকেল কী পেঁৗছেছিলো তোমার সন্ধ্যায়?
সবই ছিলো কল্পনা নিশ্চুপ নিঝ্ঝুম-
তবু সত্যি ছিলো হৃদয়ের একূল ওকূল
মাঝখানে ছিলো চরা, বিরহের বেলা
আমিও ছিলাম ঘুমে, তুমিও জাগোনি
আসলে দু'জন দু'জনকে বুঝিইনি কোনোদিন!
28.05.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




