দু'চোখে তন্দ্রার ছোঁয়া তবু কেন নেই ঘুম
কষ্টের জোনাকি জ্বলে, নেভালে প্রদীপ রাতে
সত্ত্বাকে কাঁপায় বুকে কুয়াশায় ঘেরা শীতে।
জানি না বিরহে তার নাকি মধু- মিলনের
চায় মন ছোঁয়া শুধু কারো চাল-চলনের
এতোটুকু কাছে আসা অথবা চোখের দেখা
এলোমেলো করে দেয় মিলনের স্বপ্ন-রেখা।
এই বুকে কষ্ট জ্বলে চোখে কেন নেই ঘুম
সিগারেট পুড়ে ছাই অ্যাসট্রেতে ওড়ে ধূম।
26.01.2004
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৬ ভোর ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




