কী জীবন, কী মরণ-
কোনো কিছুতেই বিশ্বাস নেই আমার!
জীবনের তুলনা যতোই হোক না সুন্দর
তবুও তাতেই জেগে থাকে মরণের অবিশ্বাস।
একটি মানুষ বাঁচতে বাঁচতে হেরে যায় জীবনের কাছে
মৃত্যুর হীমশীতল ছোঁয়াতেও সে হয় না ভয়ার্ত;
জীবন্মৃত জীবনে সে বেঁচে থাকে আমরণ-
কী জীবন, কী মরণ-
রেল লাইনের মতোন বহে সমানতরাল।
নদীতে সাগর, পাখিরা সুখের নীড়ে
তেমনি তো জেগে আছি তোমারই সপর্শের ভীড়ে;
নিঃশ্বাসে বিশ্বাস, বিশ্বাসেই প্রেম
তবুও তো নিঃশ্বাসের নেইকো আশ্বাস
এক বুক মৃত্যুর সুনীল সাগর ডাকছে আমায়
তোমারই বিশ্বাসের ঢেউ তুলে রাতদিন।
কী জীবন, কী মরণ-
কোনো কিছুতেই আস্থা নেই আমার
ঠিক যেমনটি নেই তোমারই বিশ্বাসে
প্রাণাধিক প্রেয়সী আমার।
12.12.92
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




