দু'কাঁধে জোয়াল চেপে চলছি গরুর দল
আমরা সকল আমজনতা বাংলাদেশের।
রাজনীতিক কৃষক তাড়ায় সামনে অগ্রসরে
উন্নত বিদেশী ফলনের প্রমত্ত নেশায়
মারে চাবুক পাছায়-পিঠে-পায়ে।
চ'ষে চলি নিজ জমি আদরে যতনে
চোখে মাখি স্বপ্নশুভ্র রং সুদিনের
সোনার ফসল ফলে সবুজের সমারোহে
দিগন্তের স্বপ্নের উর্বর আঙিনায়।
মহাজন রাজনীতিক ফসল তোলে ঘরে
সুখটান মারে সিগারেটে ক্ষণে ক্ষণে
আমরা গরুর দল দু'বেলা খাদ্যের খোঁজে
তাদেরই দুয়ারে ভিক্ষা মাগি প্রতিদিন!
23.07.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






