আপনি কি সত্যিই হারিয়ে গেলেন কোথাও?
কীসের এতোটা অভিমান হয়েছিলো আপনার
ধরলেন কবিতার শ্ল্লোক চিকিৎসার বই ছেড়ে
নিঃস্ব মানুষের রাজনীতি এখনো কী টানে আপনাকে
কৃষকের দুঃখের শব্দাবলী এখনো কি করেন চাষবাস
রকেটদা, কোথায় হারিয়ে গেলেন আপনি?
খুব সুন্দর করে কবিতা পড়তেন আপনি
হাত দেখায়ও দক্ষ ছিলেন আপনি
কথার মাধুর্য্যে ভুলিয়ে ভালিয়ে রাখতেন বন্ধুদের সাহচর্য
আমি যে ছিলাম আপনারই ভক্ত বুঝতে পারেননি কখনো
তাই বুঝি হারিয়ে গেলেন জনতার ভীড়ে
আমার অচেনা হয়ে জনতাকে করলেন চেনা?
একবার হসত-রেখাটি খুব পরখ করে
বলেছিলেন আমায়-অনাগত জীবনের ঝামেলার কথা
বিশ্বাস করিনি আমি,
কেননা ভাগ্যের কাছে হার মানতে চাইনি কখনোও।
তারপর অনেকদিন গড়ালো মাসে ও বছরে
যুগের পলেসতারায় জমলো শ্যাওলার দাম
অথচ কী আশচর্য ভাগ্য আমার!
ভাগ্য-লক্ষ্মী করলো আঘাত
আমিও হলাম জর্জরিত জীবনের পথে।
আর আপনি রকেটদা-ভাগ্যের বিশারদ জীবনে আমার
হারিয়ে গেলেন জনারণ্যে সকলের ভাগ্যের সন্ধানে!।
06.03.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



