ঘুমহীন রাত কাটে, কাটছে সময়
কে তুমি রয়েছো ব'সে দগ্ধ প্রাণ ঋষি?
পূর্ণিমা ঢেকেছে কেউ? এসেছে কী অমা- অন্ধকার নিশি!
এই পথে ভালোবাসা গেছে- প্রাণের স্বজন?
আর এই পথে প্রতিপত্তি- সুখের সদন
নিয়েছে কেড়ে কে? কোন্ লক্ষ্য বাণ?
তে-মাথায় ব'সে তাই সর্বহারা প্রাণ?
যে পথ মেলেছো তুমি সেই পথ ধরো
তবু কেন জড়োসড়ো
শীতের লেহনে প'ড়ে থাকো গরম কাঁথায়?
শীতল হাওয়ায়
তুলে নাও শ্বাস বুকের ভেতর
দ্বিধাহীন খুঁজে পাবে ঘ্রাণের লহর।
পথের তে-মাথা? কাছেই রয়েছে ব'সে মোহন রাজন
অযাচিত স্নেহ পেয়ে স্নেহের ভাজন
তার কাছে খুঁজে দ্যাখো আপ্রাণ শ্রদ্ধায়।
ওই হাত খুলে দ্যায়
চোখের কুয়াশা আর চাবিহীন তালা
দৃশ্যহীন দৃশ্য হয়, খুলে যায় ধ্যানের জানালা
ও হাত ফিরিয়ে দ্যায় স্বপ্নীল সময়
আঁধারের বুক চিরে সদাচারী নক্ষত্র হৃদয়।
19.06.84
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



