অন্তরের ভিতর অন্তরগ্রাসী বাস করে একজনা।
চোখ দেখে এক, মন বলে অন্য কিছু ছবি-কথা
ধ্বনিরা কানেতে বাজে, হৃদয় বাজায় অন্য সুর
তোমার স্পন্দিত অনুভব শিহরণ তোলে অন্য বিস্বাদের
তবুও সবাই বারবার ফিরে যাই ভালোবাসার নৈকট্যে।
আমাদের অনুভূতিরা নিষ্ঠুরাতার যূপকাঠে মাথা পেতে রাখে
ভিতর জানায় এক, দু'হাত সরায় জঞ্জাল ভিন্ন বাস্তবতার
নিয়ত আমরা হেরে যাই সময়ের কাছে বলী হয়ে।
উন্মুক্ত অর্থনীতির স্বাদ মানবতা করে গ্রাস
আমরা কখনো থাকিনা হৃদয়বান চলনে বলনে
একজন কবির রক্তাক্ত হৃদয় ছিঁড়ে-খুঁড়ে খাই প্রতিদিন!
29.07.2006
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



