ভোরের বাতাস, ঘাসের ডগায় টুপটাপ শিশিরের গান
পাখিদের কিচির-মিচির, বিশীর্ণ শীতের নদী
শরীর জুড়ানো উদ্দাম হাওয়া টালমাতাল করে চারদিক
যখন পূবের থেকে বয়ে যায় পশ্চিমের দিক-ভালে
সম্ভুগঞ্জ ব্রীজে বন্ধুর দু'হাতে রেখে হাত, চোখে চোখ
নিশ্চুপ হেঁটে যাওয়া, কিচ্ছুই ভাল্লাগেনা আমার।
বোটানিক্যাল গার্ডেন, লেডিস পার্ক বা জয়নূলের সংগ্রহশালা
যখন যেদিকে যাই-
মনে হয় কিচ্ছু নাই এ সরস প্রকৃতির ভীড়ে।
আমার এখন হা-করা অতীত টানে মহাস্থান গড় কিংবা খোকন পার্ক
ভাই পাগলার মাজার বলে দেয় মৃত্যুর ঠিকানা।
প্রাণখোলা মানুষের কথা, বিবাহিত সহবাস
ভাল্লাগেনা কিছুই আমার-
এক বুক দীর্ঘশ্বাসেই বারবার ফিরে আসে তোমার নিঃশ্বাসের ছোঁয়া।
আমিতো অনেক ভালো
যেভাবে তোমরা বলো ঠিক তেমনটি আছি
তবু কেন হৃদয়েরই কাছাকাছি
একটিই অসুখ- নেই শুধু সুখ
ভাল্লাগেনা কিছুই আমার।
09.12.92
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



