রাহুর আক্রোশ ছেড়ে বেরিয়েছি চাঁদ পূর্ণিমার
সি্নগ্ধ আলো রাত্রির কালিমা ঢেকে নিরলস হাসে।
আচানক ভেঙে গেছে উপাস্যের ধ্যান; দ্বিধাহীন
পৃথিবীর পূর্ণযাত্রী ভরামুখে মধু পান করে।
এবারের গন্তব্য দূরের ওই উচ্ছল সাগর-
মাঝপথে বাধা? ভয় নেই কোনো; প্রয়োজনে
শিখে নেবো পাহাড়ী ঝর্ণার কাছে চলার বিধান।
26.11.84
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



