ওদের আকাশে চাঁদ আর তারা বলে কোনো সি্নগ্ধ ছবি নেই
ষোলো কলা পূর্ণ না হতেই ধেয়ে আসে রাহুগ্রাস
শীর্ণ অমাতেই ঘটে সূর্যগ্রহণ
ভাঙা কাঁচের টঙ্কারে ওদের ধ্বসে পড়ে তাজমহল
কথার তুবড়ি ছোটে অশ্বের দাপটে।
গৌরমুখ আদলে ওদের যে হিংস্রতা ঝরে
সভ্যতার নাড়ীমজ্জা তাতে রক্তলাল হয়
নিউট্রন নাপামে ঝলসে ওঠে মগজের শিরা।
মমতাজকে নিয়ে ওদের ভালোবাসার অন্ত নেই
অচেনার নিরস আঁধারে তবু পথ খোঁজে সাজাহান।
প্রেম আর কাব্যের পরিচর্যায় ফোটে যে সূর্যমুখী
নিশিরাত তারই মুখ আমার আরাধ্য!
ধড়িবাজ স্বপ্নের বহরে হৃদয়হীন তাজমহলে
শব্দের সাম্পান নেই-
কবি ও স্রষ্টার দ্্বৈরথে ছোটে যে ফুল্ল মৌ
তারই স্রোতে ভাসবে আমার সপ্তডিঙা মধুকর।
প্রকাশ: 12.07.1989
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



