কাজলা দীঘির কালো জলে পদ্ম ফোটে
চাঁদের হাসি ঢেউ তুলে যায় হৃদয়পটে
তুমি কি রবীন্দ্রনাথের গান নাকি লালনের চৈতন্যের একতারা?
মনে পড়ে লৌহজংগের তীর ঘেঁষে ঘন কাশবন
স্রোতের কল্লোলে বাউলের গান
সাঁঝের আঁধারে সেই চালধোয়া হাত
আমার বুকের চরাচরে ছড়িয়ে দেয় এক মুঠো আদর।
ঠিক যখন তোমাকে দেখি
দেিণর সমুদ্র এসে জোয়ার তোলে বুকের বেলায়
সুরের সৈকতে বাজে আমীর খসরুর ইয়ামান
তুমি কি ধ্রুপদ, ধামার, নাকি গজলের সুরে বিভোর নজরুলের বুলবুল?
11.02.90
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






