[গাঢ়]আধ-খোলা দরোজাঃঃআবদুল মান্নান সৈয়দ[/গাঢ়]
সব অভিজ্ঞতাগুলি একে একে হয়ে যাচ্ছি পার।
চৈত্র অতিক্রান্ত হলে মেঘে মেঘে ঘনায় আষাঢ়।
সমস্তের মধ্যে যেন হাত ধরে নিয়ে যাচ্ছে কেউ।
বস্তুপৃথিবীতে ওঠে অবিরাম বিভ্রমের ঢেউ।
নাচে তিনটি কবুতর স্তব্ধ লাল টালির উপর।
জানি না কী বলবো একে- অভিজ্ঞতা? প্রকৃতি? ঈশ্বর?
আমাকে যে নিয়ে যাচ্ছে- হাতে-টানা রিকশায় শয়ান-
তার মুখ দেখিনি তো। নিঃশব্দে সঁপেছি মনঃপ্রাণ।
আধ-খোলা দরোজার মধ্য দিয়ে দেখেছি সংসার।
এইমাত্র বাস্তবতা- এই এলো বিভ্রম আবার!
আধ-খোলা দরোজার মধ্য দিয়ে দেখেছি দোজোখ
ওপাশে জ্বলন্ত, আর এদিকে প্রশান্ত স্বর্গলোক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




