somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[গাঢ়]বিরানপুরের সহযাত্রী-3ঃ যুগল দাশ[/গাঢ়]

০১ লা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরানপুর ছোট্ট একটি গ্রামের নাম- যা বাংলাদেশের শাশ্বত গ্রামের প্রতীক। প্রতিদিনের অভাব, অনাহার এবং দারিদ্রতার সাথে সংগ্রাম করেও বিরানপুর গ্রামের শব্দ-সৈনিকরা লিখে যাচ্ছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস কিংবা গান। আমার দৃষ্টিতে এইসব শব্দ-সৈনিকরাই বিরানপুরের সহযাত্রী। তাঁরা বেঁচে থাকবেন দেশের সিংহভাগ মানুষের প্রাণে। কিন্তু অনেকের কাছেই হয়তো থাকবে অজানা অচেনাই তাদের জীবন। আমার শ্রদ্ধা প্রতিনিয়ত নত হয় সেইসব কবি-সাহিত্যকদের প্রতি। এই পর্বে আমি কবি, সহযাত্রী যুগল দাশের কথা বলবো।।

উচ্চ শিক্ষার্থে যখন ময়মনসিংহ যাই তখনই পরিচয় ঘটে কবি যুগল দাসের সাথে। আগেও বলেছিলাম- ময়মনসিংহে থাকাকালীনই আমার লেখার পূর্ণতা পায়। আর এ পূর্ণতার পিছনে ছিলেন আমার সহযাত্রী এক ঝাঁক তরুণ কবি বন্ধু এবং কিছু সিনিয়র কবির বিপুল উৎসাহ-উদ্দীপনাই ছিলো প্রধান। যুগল দাশ ছিলেন সিনিয়র কবিদের মধ্যে অন্যতম কবি। যুগল দাশ-এর পরিচয় আমার উচ্চশিক্ষার্থেছাত্রাবাসে থাকাকালীন। ডাক বিভাগের পিয়ন ছিলেন তিনি। আমাদের রুমে রুমে চিঠি বিলি করতেন। চাকরীর সামান্য বেতন, সংসারের অভাব কোনোদিনই তাঁর কাব্য প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনি। এর পরিচয় পেতাম যখন সাহিত্য আসরে তাঁর ক্ষুরধার লেখা কবিতা শুনতাম। অসুস্থ কবিকে একবার দেখতে গিয়েছিরাম তাঁর বাসায়। তাঁর সাংসারিক অবস্থার দৈন্যতা আমাকে কষ্ট দিয়েছিলো। অবশ্য সহযাত্রী কবি বন্ধুদের ভালোবাসায় সেবার সেরে উঠেছিলেন তিনি। কিছুদিন আগে খবর নিয়ে জানলাম- বয়স হয়েছে, বেঁচে আছেন এবং লিখছেনও তিনি।

কবি যুগল দাশ -এর জন্ম 1364 সালের 22 অগ্রহায়ন, ময়মনসিংহে। সত্তরের মাঝামাঝি থেকেই তিনি লিখছেন। লিটন ম্যাগাজিন, ময়মনসিংহের আঞ্চলিক পত্র-পত্রিকায়ও তাঁর লেখা ছাপা হয়; কিন্তু জাতীয় পত্র-পত্রিকায় ছাপা লেখার সংখ্যা নিতান্তই কম। যুগল দাশ বৈরী সময়ের রুক্ষ প্রতিবেশে দীর্ণ-বিদীর্ণ। সে পরিচয় শিল্পায়িত তাঁর কবিতার স্বগত উচ্চারণে। এই সময়ের ক্ষয়িত যৌবনকে যুগের কর্কশ চিত্রে রূপ দিয়েছেন তিনি। যুগল দাশ কখনো উচ্চকিত হননি, তাঁর আর্তি কখনো তাল কাটে না, কিন্তু অনুভুতিকে নাড়া দেয় কোমল আঙুলে। কবি, গল্পকার আতা সরকারের ভাষায় তাঁর কবিতা ব্যক্তিগত অনুভূতির বৃত্ত থেকে সমষ্টির পরিমণ্ডলে সোচ্চার হয়ে ওঠে, প্রতিবাদ ভাষা পায় তাঁর পংক্তিমালায়। সমকালীন জীবনযাত্রা নিয়ে উচ্চকিত তাঁর কণ্ঠস্বর থেকে বেরোয়- আমাকে ঝুলিয়ে দাও ফাঁসীর রজ্জুতে/ আমি দুঃশাসনের করাল ফণা;/ আমার বিরুদ্ধে গড়ে তোল সশস্ত্র ব্যারিকেড/ ছুড়ে দাও তুমুল ঘৃণার থুথু/ উচ্চারণ করো নিরস্ত্র ক্যাম্পাসে 'দুঃশাসনের রক্ত চাই'।

1993 সালের জানুয়ারিতে ময়মনসিংহ ছাড়ার পর আর তাঁর সাথে যোগাযোগ নেই। পেশাগত কাজে ময়মনসিংহের দু'একটা উপজেলায় ভ্রমণ করলেও তাঁর সাথে দেখা নেই এক যুগেরও বেশি সময়। সমপ্রতি কবি-সাহিত্যিক মুজাফফর আলী তালুকদার স্যারের কাছে শুনলাম দু'-তিনটে বই বেরিয়েছে তাঁর। খুব প্রচারবিমুখ কবি যুগল দাশ। আমার শ্রদ্ধা কবি যুগল দাশ -এর প্রতি। আমার সংগ্রহ থেকে তাঁর একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।


[গাঢ়]নদী ছিঁড়ে যায়- যুগল দাশ[/গাঢ়]

নদী ছিঁড়ে যায় স্রোতের ভিতর
নদীর ভেতর নেই কোন জল গান।

চোখে চোখ রেখে বাড়িয়েছি চোখের অসুখ
কর্পূরের মত উবে যায় পারিজাত প্রেম।

ইচ্ছে হোক, ছিন্ন শৈশবের বাঁকা পথ
জটলা করা কুমারী কথার শান বাধা ঘাট;

আমি শুধু শুনে যাবো কোলাহল, উদাস দুপুরে
ছিঁড়ে যাক দম দেয়া গ্রামোফোনে হেমন্তের গান।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×