তুমি আমার দেহের ভাঁজে কাঁচা বর্ষার লতা।
জীবন আছে যে ক'টা দিন আছো শুধু জড়িয়ে,
তোমার প্রেমের সুবাস আমার হৃদয় গেছে ভরিয়ে।
বুকের ভেতর ঢেউ খেলে যায় তোমার যতো কথা,
তাইতো তুমি জড়িয়ে আছো গাছের যেমন লতা।
লতার মতোন থাকবে জানি সারাটাকাল ধরে,
এমনি যেন নীরব ভাষা হৃদয আমার ভরে।
প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমি,
তোমার ছবি হৃদয়পটে আঁকছি দিবাযামী।
এখন তুমি হয়তো দূরে কিন্তু ভাবি কাছে,
থাকবে তুমি সেই ক'টা দিন প্রাণ যতোদিন বাঁচে।
আজকে আমি দিলাম ইতি এই কথাটি লিখে,
দেখা হলে তোমার সাথে প্রেমটি নেবো শিখে।
20.12.85
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



